হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে ১৫ মামলার আসামি গ্রেপ্তার, অস্ত্র-গুলি ও মাদক জব্দ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি 

পুলিশের অভিযানে গ্রেপ্তার আবু সাঈদ ওরফে রিপন। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের রাউজানে আবু সাঈদ ওরফে রিপন (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে অস্ত্র, গুলি, মাদক ও নগদ টাকা জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তার রিপনের বিরুদ্ধে রাউজানসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজিসহ মোট ১৫টি মামলা রয়েছে। আজ রোববার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় প্রেস ব্রিফিংয়ে রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন এসব কথা জানান।

গ্রেপ্তার রিপন রাউজান পৌরসভার সুলতানপুর ৪ নম্বর ওয়ার্ডের জানালীহাট এলাকার শওকত আকবর চৌধুরী প্রকাশ জুনুর ছেলে।

বেলায়েত হোসেন জানান, গতকাল শনিবার সুলতানপুর সরকারপাড়া এলাকা থেকে রিপনকে গ্রেপ্তার করা হয়। তল্লাশিতে তাঁর হেফাজত থেকে পাঁচটি পিস্তলের গুলি, ২০টি ইয়াবা এবং নগদ এক হাজার টাকা উদ্ধার করা হয়। পরে আসামির দেখিয়ে দেওয়া একই এলাকার খাজা গরিবে নেওয়াজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পেছনে কালুর গরুর ফার্ম থেকে কাঠের বাঁটযুক্ত একটি দেশীয় তৈরি এলজি এবং চারটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন বলেন, ‘রাউজানে কোনো সন্ত্রাসী থাকতে পারবে না। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

সংবাদ সম্মেলনে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়াসহ অন্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নগরীতে ৩৮টি ফুটওভারব্রিজ নির্মাণ করা হবে: চসিক মেয়র

সীতাকুণ্ডে ১২ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্রের

চট্টগ্রামে পণ্য মজুতের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন

মেরিন ড্রাইভসহ পর্যটন স্পটগুলো ফ্রি ইন্টারনেটের আওতায় আনা হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

মিরসরাইয়ে চার গাড়ির সংঘর্ষে পথচারীর মৃত্যু

চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

পতেঙ্গায় ১৫ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ৯

চট্টগ্রামে ব্যবসায়ীকে মাথা থেঁতলে হত্যা, সাবেক কর্মচারী আটক

চট্টগ্রামে যুবদল কর্মীর হাতের কবজি বিচ্ছিন্নের ঘটনায় একজন গ্রেপ্তার

জনগণের ৭০ শতাংশ রায়কে বিএনপি সরকারের অবজ্ঞার ফল শুভ হবে না: জামায়াত নেতা