হোম > সারা দেশ > চট্টগ্রাম

পুলিশ দেখে নৌকায় ২২ বস্তা চিনি রেখেই নদীতে ঝাঁপ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি: 

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নৌকায় ভর্তি করা ২২ বস্তা চিনি উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান দুজন। 

গতকাল শনিবার রাত ১১টার দিকে কর্ণফুলী থানার শিকলবাহা খালের মুখে তাতিয়া পুকুর পাড় সংলগ্ন এলাকা থেকে এসব চিনি উদ্ধার করে সদরঘাট নৌ-থানা পুলিশ। এ সময় চোরাই চিনি বহনে ব্যবহৃত নৌকাটি জব্দ করা হয়। 

নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়া দুজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তাঁরা হলেন—মো. সাইফুল (৩০) এবং মো. রাজ্জাক ওরফে পিন্টু (২৭)। তাঁদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা করা হয়েছে বলেও জানান সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ। 

সদরঘাট নৌ-থানার ওসি মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাতিয়া পুকুর সংলগ্ন কর্ণফুলী নদীতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই চোরাকারবারি নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যান। রাত হওয়ায় তাদের আর ধরা যায়নি। 

এ সময় তাঁদের নৌকা থেকে ২২ বস্তা চিনি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, জাহাজের মাধ্যমে চিনিগুলো আমদানি করা হচ্ছিল। সেখান থেকে চোরাকারবারিরা চুরি করে পাচার করছিলেন।

সংকট নিরসনের কমিটিতে নেই চুয়েটের কেউ

কী খবর মাসুদ, ভালো?—চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রী

প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতি আমরা বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদ্রাসাছাত্রকে অপহরণচেষ্টার অভিযোগে আটক যুবককে পুলিশে সোপর্দ

পিকনিকে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল মাদ্রাসাশিক্ষার্থীর

চট্টগ্রামে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

চুয়েটে অচলাবস্থা, সংকট নিরসন কমিটিতেও নেই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর ঘিরে চাকরিচ্যুত ব্যাংকারদের অবস্থান

চট্টগ্রামের জে এম সেন হলে আসছেন প্রধানমন্ত্রী, বর্ণিল সাজে প্রস্তুত পূজামণ্ডপ

চক্রের একজনকে গ্রেপ্তারের পর একে একে উদ্ধার চুরির ১৪টি বাইক