হোম > সারা দেশ > চট্টগ্রাম

সেনা অভিযানে রাঙামাটিতে অপহৃত ইউপি চেয়ারম্যান উদ্ধার

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

কাপ্তাই সেনা জোনের বিশেষ অভিযানে রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে নিখোঁজ হওয়া বাংগালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদো মং মারমাকে (৫০) উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে গাইন্ধা ইউনিয়নের লংগদুপাড়া এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। গত ২৫ আগস্ট  নিখোঁজ হন আদোমং মারমা নিখোঁজ হন। বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনছারুল করিম।  

আদোমং মারমার পারিবারিক সূত্রে জানা যায়, আদোমং চেয়ারম্যান ঘটনার দিন সকাল সাড়ে ৯টায় তাঁর নিজ বাড়ি থেকে বাংগালহালিয়া ইউপি সদস্যদের সম্মানী তুলতে রাজস্থলী উপজেলা সদরের সোনালী ব্যাংকের উদ্দেশ্যে রওনা দেন। কাজ শেষে বাংগালহালিয়া ফিরে আসার সময় পার্বত্য চট্টগ্রামের একটি আঞ্চলিক সশস্ত্র সংগঠন তাঁকে অপহরণ করে। এদিকে চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ না হওয়ায় এবং বাড়িতে না ফেরায় তাঁর নিখোঁজ হওয়ার বিষয়টি পরিবারের সদস্যরা রাতে আর্মি ক্যাম্পে জানায়। এ ছাড়া নিখোঁজের ব্যাপারে চেয়ারম্যানের পরিবার চন্দ্রঘোনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পরিবার সূত্রে আরও জানা জানা যায়, আদোমং চেয়ারম্যান নিখোঁজ হওয়ার পর গত ২৬ আগস্ট রাত থেকে অপহরণকারীরা বিভিন্ন মোবাইল নম্বর থেকে চেয়ারম্যানের স্ত্রী ও পরিবারের সদস্যদের কাছে মুক্তিপণ চেয়ে ফোন দিতে থাকে। 

কাপ্তাই সেনাবাহিনী সূত্রে জানা যায়, মুক্তিপণ চাওয়ার বিষয়টি স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানার পর অপহরণকারীদের অবস্থান শনাক্তকরণে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তা নেয়। এদিকে অপহরণকারীরা বিভিন্ন সময়ে অপহৃত ব্যক্তিকে স্থানান্তর করতে থাকে। একপর্যায়ে মঙ্গলবার  বিকেলে খবর পাওয়া যায় যে, অপহরণকারীদের একটি দল ইউপি চেয়ারম্যানসহ গাইন্ধা ইউনিয়নের লংগদুপাড়া এলাকা দিয়ে যাবে। কাপ্তাই সেনা জোনের একটি দল সেখানে গোপনে অবস্থান নেয়। এ সময় সেনাবাহিনীর অবস্থান জানতে পেরে সশস্ত্র দলটি অপহৃত আদো মং চেয়ারম্যানকে হাত-পা বাধা অবস্থায় ফেলে পালিয়ে যায়। তারপর আদোমং চেয়ারম্যানকে সেনা সদস্যরা উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সেনাবাহিনী তাকে তার পরিবারের কাছে ফেরত দেওয়া হয়।

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ২৮ জন ভর্তি

মালয়েশিয়া থেকে নিয়ে আসা ৩৪ হাজার টন ডিজেল খালাস শুরু

বাহরাইনে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত তারেকের দাফন চট্টগ্রামে সম্পন্ন

ডিজেল ও গ্যাস সিলিন্ডার মিয়ানমারে পাচারকালে রোহিঙ্গাসহ আটক ১২

সন্ত্রাসী সাজ্জাদ আলীর সহযোগী সাদ্দাম জঙ্গল সলিমপুরে গ্রেপ্তার

চট্টগ্রামে জ্বালানি তেলের চারটি ড্রাম জব্দ, আটক ১

ঘাটে ফেরি নেই, তবু এগোচ্ছিল নদীতে তলিয়ে যাওয়া ট্রাকটি

২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

দরপত্র ছাড়াই ৩ বছর ধরে চলছে আইসিডি

এবার চট্টগ্রামে ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেল ট্রাক