হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাবাকে খুঁজে পেতে হাসপাতালে সাত মাসের ফাইজা

তাসনীম হাসান, চট্টগ্রাম

ডিএনএ নমুনা দিতে এসে ফুপির কোলে বসে স্বভাবসুলভ খেলছিল ফাইজা রহমান। কখনো সামনে থাকা কলম নিয়ে আঁকা আঁকি করছিল। কখনো ফুপির হাত ধরে হাসছিল। বাবার অন্তিত পরিণতি সম্পর্কে এখনো যে জানার বয়স হয়নি শিশুটির। একটু পরেই নমুনা হিসেবে তার মুখের লালা নেওয়া হয়। এটাতেও মজা পাচ্ছিল সে। পাশে দাঁড়িয়ে তখন চোখের জল ফেলছিলেন ফাইজার মা ইস্ফাহান সুলতানা। 

ফাইজার বাবা আবদুস সোবহান সীতাকুণ্ডের বিএম ডিপোতে তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত ছিলেন। যে ডিপোতে শনিবার রাতে ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত ৪৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২২ জনের মরদেহ শনাক্ত করা গেছে। বাকিরা একটু বেশিই দগ্ধ হওয়ায় তাঁদের শনাক্ত করা যায়নি। তাঁদের মধ্যে আবদুস সোবহানও আছেন বলে ধারণা করা হচ্ছে। যাদের এখনো শনাক্ত করা যায়নি তাঁদের স্বজনদের নমুনা নেওয়া হচ্ছ। 

আবদুস সোবহানের পরিবারের সদস্যরা জানান, সোবহানের কোনো খোঁজ না পাওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসেন পরিবারের সদস্যরা। কিন্তু সেখানে কোনো খোঁজ মেলেনি সোবহানের। এরপর আজ ডিএনএ নমুনা দিতে এসেছেন তাঁরা। ফাইজারের পাশাপাশি নমুনা নেওয়া হয় তার ফুপি উম্মে কুলসুমেরও। 

২০১৩ সাল থেকে আইসিডি দপ্তরে তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করতেন আবদুস সোবহান। আড়াই বছর আগে ইস্ফাহান সুলতানাকে বিয়ে করেন বাঁশখালীর নাপোড়ার সোবহান। 

স্বামীর সঙ্গে শেষ কথা বলার স্মৃতিচারণ করতে গিয়ে ইস্ফাহান সুলতানা বলেন, ‘শনিবার রাতে ভিডিও কলে সে আগুনের ঘটনা দেখাচ্ছিল আমাকে। আমি তাঁকে বারবার বলছিলাম দূরে সরে যেতে। সে বলছিল নিরাপদ দূরত্বেই আছে। কিন্তু ভিডিওকলে কথা চলতে চলতেই হঠাৎ বিস্ফোরণ ঘটে। এরপর থেমে যায় কথা। বন্ধ হয়ে যায় ফোনও। তারপর আর খোঁজ পাইনি স্বামীর।’ 

ইস্ফাহান সুলতানা আরও বলেন, ‘স্বামীর কোনো খোঁজ না পেয়ে চমেক হাসপাতালে আসি। সেখানেও তাঁর কোনো খোঁজ পাইনি। এখন নমুনা দিতে এলাম।’ 

শুধু সোবহান নয়, আজ বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের নিহত ও নিখোঁজদের শনাক্ত করতে আজ সোমবার সকাল ৯টা ২০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে নমুনা নেওয়ার কাজ শুরু করে সিআইডির ফরেনসিক বিভাগ। 

সীতাকুণ্ডে বিস্ফোরণ সম্পর্কিত সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন

এ সময় চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ‘এখনো যাদের মরদেহ পরিবার পায়নি তাদের পরিবারের দুজনের কাছ থেকে নমুনা নেওয়া হচ্ছে।’

এই সম্পর্কিত সর্বশেষ:

ফটিকছড়িতে শতাধিক নেতা-কর্মী নিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সভা, কয়েকজনকে আটক

‘প্রতিহিংসামূলক রাজনীতির কারণে জিয়া স্মৃতি জাদুঘর ক্ষতিগ্রস্ত, দ্রুত সংস্কার করা হবে’

পরিবেশ দিবস আজ: দূষণে নীল হালদা-কর্ণফুলী

হামের উপসর্গ: ১২ দিনে যমজ ছেলে হারানোর কান্না

হাটহাজারীতে ইউপি চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা, অপসারিত আবুল মনছুর

অনুমতি ছাড়াই চট্টগ্রামে খেলার মাঠে যুবদল নেতাদের ‘ঈদ আনন্দ মেলা’, বন্ধের উদ্যোগ প্রশাসনের

৫০ কোটি টাকার বিপিসি ভবনে ফাটল, পুটিং দিয়ে ফাটল ঢাকার চেষ্টা

ফটিকছড়িতে দুই দিনে পাগলা কুকুরের কামড়ে আহত ১৯

চট্টগ্রামে চিকিৎসককে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার ১

চট্টগ্রামে চোরাচালানের সময় তিন টন কয়লাসহ দুটি বোট জব্দ