হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে সেই নারীর লাশের পরিচয় শনাক্ত করল পুলিশ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় চায়না অর্থনৈতিক জোন এলাকার পাহাড় থেকে উদ্ধার নারীর পরিচয় মিলেছে। ওই নারীর আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করেছে পিবিআই। পরে ওই নারীর স্বজনেরা এসে পরিচয় নিশ্চিত করেছেন। 

আজ শুক্রবার দুপুরে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন এ তথ্য জানিয়েছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, নিহত ওই নারীর নাম আমেনা বেগম (৩৩)। তাঁর বাবার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার নাগেরকান্দি এলাকায়। তিনি ওই এলাকার কামাল উদ্দিনের মেয়ে। বেশ কিছুদিন ধরে দ্বিতীয় স্বামীর সঙ্গে চট্টগ্রাম নগরীর বলুয়ার দীঘিরপাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন আমেনা। গত ১ সেপ্টেম্বর বেড়ানোর কথা বলে আমেনাকে আনোয়ারায় নিয়ে যান তাঁর স্বামী। এর পর থেকে আমেনার সন্ধান পাওয়া যাচ্ছিল না। 

এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে আনোয়ারা থানায় একটি মামলা হয়েছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনসহ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।

গতকাল চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চায়না অর্থনৈতিক জোন এলাকার পাহাড় থেকে অজ্ঞাত নারীর খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের পরনে প্যান্ট, গেঞ্জি ও হাতে ট্যাটু আঁকা রয়েছে। 

স্থানীয় ইউপি সদস্য মো. সাদ্দাম হোসেন বলেন, ‘এলাকার মানুষ কাঠ কাটতে গেলে পাহাড়ের খাদে লাশটি দেখতে পেয়ে আমাকে জানায়। আমি পুলিশকে জানালে লাশটি উদ্ধার করে মর্গে নিয়ে যায়। লাশের দুটি পা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, পাহাড়ের শিয়াল বা কুকুর লাশের পা খেয়ে ফেলেছে।’

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে চুরির ঘটনায় আটক ১

ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান মারা গেছেন

পূজার ছুটিতে ফাঁকা চুয়েট, দাবি আদায়ে চলবে শাটডাউন