হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফটিকছড়িতে দুই দিনে পাগলা কুকুরের কামড়ে আহত ১৯

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

একে একে ১৯ জনকে আহত করার পর এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে কুকুর দুটিকে খুঁজতে থাকে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুই দিনে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ ১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১৪ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সোমবার ও মঙ্গলবার (১ ও ২ জুন) উপজেলার নাজিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় একটি পাগলা কুকুর হঠাৎ এলোপাতাড়ি কামড় দিয়ে শিশুসহ পাঁচজনকে আহত করে। পরদিন একই কুকুর আরও ১৪ জনকে কামড়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতদের মধ্যে পরিচয় পাওয়া গেছে মমতাজ বেগম (৩৫), মো. রাশেদ (৪০), মো. সেলিম (৫২), মো. ওসমান (৪৫) ও রিমা আক্তারের (২৪)। তাঁরা সবাই নাজিরহাট পৌরসভার দৌলতপুর এলাকার বাসিন্দা। অন্য আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা হাসানুল করিম বলেন, ‘গত দুই দিনে এলাকায় দুটি কুকুর পাগল হয়ে অন্তত ১৪ থেকে ১৫ জনকে কামড় দেয়। আহতদের মধ্যে কয়েকজন এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে কুকুর দুটি মেরে ফেলে।’

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. কামরুল হাসান বলেন, ‘গত দুই দিনে নারী ও শিশুসহ ১৯ জন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। তাঁরা সবাই নাজিরহাট পৌরসভার দৌলতপুর এলাকার বাসিন্দা।’

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে চুরির ঘটনায় আটক ১

ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান মারা গেছেন

পূজার ছুটিতে ফাঁকা চুয়েট, দাবি আদায়ে চলবে শাটডাউন

দফায় দফায় মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি সেতুর কাজ, জনভোগান্তি

শিকলবাহা খাল থেকে উদ্ধার বস্তাবন্দী লাশের পরিচয় শনাক্ত, গ্রেপ্তার ২