হোম > সারা দেশ > চট্টগ্রাম

মীরসরাইয়ে লরির ধাক্কায় কলেজছাত্রী নিহত

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মীরসরাইয়ে দ্রুতগামী লরির ধাক্কায় রানী দেবী পলি (১৮) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের নিজামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত পলি দেবনাথ মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সূর্য মোহন দেবনাথের মেয়ে। তিনি নিজামপুর সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ব্যবসা শাখার ছাত্রী ছিলেন।

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. কোহিনুর বলেন, ‘সকাল ৮টার দিকে নিজামপুর বাজারে সড়ক পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি দ্রুতগামী লরির ধাক্কায় কলেজছাত্রী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। লরির চালক ও চালকের সহযোগীকে আটক করা হয়েছে। তাঁরা এখন থানা হাজতে রয়েছেন।’ 

তিন ঘণ্টা দেরিতে ছাড়ল পাহাড়িকা এক্সপ্রেস, স্টেশনে যাত্রীদের বিক্ষোভ

ফেসবুকে ছিনতাইয়ের মোটরসাইকেল বিক্রির চেষ্টা, কনস্টেবলসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রামে ট্রাকের গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালক আটক

সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাসের ধাক্কা, প্রাণ গেল মা-মেয়ের

পটিয়ায় চালককে অচেতন করে ১৬ লাখ টাকার চিনিসহ কাভার্ড ভ্যান ছিনতাই

জঙ্গিবাদের কথা তুলে রাজনৈতিক স্বার্থে বিভাজনের চেষ্টা হয়েছে: রিজভী

সংকট নিরসনের কমিটিতে নেই চুয়েটের কেউ

কী খবর মাসুদ, ভালো?—চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রী

প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতি আমরা বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদ্রাসাছাত্রকে অপহরণচেষ্টার অভিযোগে আটক যুবককে পুলিশে সোপর্দ