হোম > সারা দেশ > চট্টগ্রাম

মারিশ্যা–দীঘিনালা সড়কে পাহাড়ধস, দুই ঘণ্টা বন্ধ থাকার পর যান চলাচল শুরু

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা–দীঘিনালা সড়কের ১৪ কিলোমিটার দুই টিলা এলাকায় সড়কের ওপর পাহাড়ের মাটি ধসে পড়েছে। এতে প্রায় দুই ঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ ছিল। আজ মঙ্গলবার ভোরে এই পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

সংবাদ পেয়ে সিক্স বেঙ্গল বাঘাইহাট জোনের দুই টিলা আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা মাটি সরানোর কাজ করে সড়কের দুই পাশে আটকে পড়া যানবাহন পার করে দেয়। 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার পাহাড়ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাতে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে পাহাড়ের মাটি ধসে পড়েছে। আমরা সংবাদ পাওয়ার পরপরই সেনাবাহিনী ও সড়ক বিভাগে জানিয়ে দ্রুত মাটি সরাতে অনুরোধ করি। পরে সেনাসদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মাটি সরানোর কাজ শুরু করে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।’ 

ইউএনও আরও বলেন, ‘এই সড়কের ১৮ কিলোমিটার এলাকাজুড়ে ১০টি পয়েন্টে পাহাড়ধসের ঝুঁকি থাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাল পতাকা উত্তোলন করে স্থানীয় ও সড়কে যাতায়াতকারীদের সতর্ক করা হয়েছে।’ 

উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বলেন,  পাহাড়ধসের পর এখন আবার যান চালাচল স্বাভাবিক হয়েছে। সেনাবাহিনীর ত্বরিত পদক্ষেপের জন্যই এটা সম্ভব হয়েছে।

সীতাকুণ্ডে ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন