হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার স্পেশাল ট্রেন চলবে আরো একমাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলকারী কক্সবাজার স্পেশাল ট্রেন চলাচলের সময় এক মাস বাড়িয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের পূর্বাঞ্চলের এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে। 

চিঠিতে বলা হয়, যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত কক্সবাজার স্পেশাল ট্রেন চলাচলের সময়সীমা বাড়ানো হয়েছে। 

এর আগে, চলতি বছরের ঈদুল ফিতরের আগে ৮ এপ্রিল থেকে চট্টগ্রাম-কক্সবাজার স্পেশাল ট্রেনটি যাত্রীবাহী ট্রেন চালু করে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীর চাহিদা থাকায় ঈদের পর টানা ৫২ দিন যাত্রী পরিবহন করে স্পেশাল ট্রেনটি। পরে ক্রু ও ইঞ্জিনের সংকটের কারণ দেখিয়ে ৩০ মে থেকে সার্ভিসটি বন্ধ করে দেয় রেলওয়ে। ঈদুল আজহার সময় ১২ জুন থেকে ঈদ স্পেশাল হিসেবে ট্রেনটি ফের চালু করা হয়। 

কক্সবাজার স্পেশাল ট্রেনে আসনসংখ্যা ৭৪৩। কোচ রয়েছে ১৬টি। স্ট্যান্ডিং টিকিট ছাড়া প্রতিদিন আয় ১ লাখ ৭৬ হাজার ৩৫০ টাকা। টিকিট বেশি বিক্রি হলে আয়ও বেড়ে যায়। এ রুটে যাত্রীদের চাহিদা রয়েছে বেশি। টিকিট বিক্রিও বেশি।

চট্টগ্রামে জ্বালানি তেলের চারটি ড্রাম জব্দ, আটক ১

ঘাটে ফেরি নেই, তবু এগোচ্ছিল নদীতে তলিয়ে যাওয়া ট্রাকটি

২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

দরপত্র ছাড়াই ৩ বছর ধরে চলছে আইসিডি

এবার চট্টগ্রামে ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেল ট্রাক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ মে

চট্টগ্রাম পুলিশের ‘সম্পদশালী’ সাবেক এডিসি ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রাম টিসিজেএ নির্বাচনে এনামুল সভাপতি, সম্পাদক মামুন

বিদায়ের দিনে ১৪ জনকে পদায়ন চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের, সমালোচনার মুখে রাতেই বাতিল

নিজের ব্যানার নিজেই ছিঁড়লেন চসিক মেয়র