হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাইখালীতে অস্ত্রধারীদের গুলিতে যুবক নিহত

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি 

প্রতীকী ছবি

রাঙামাটির কাপ্তাই উপজেলার অস্ত্রধারীদের গুলিতে আব্দুল হাকিম (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার (১৫ জুন) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ২ নম্বর রাইখালী ইউনিয়নের ফুলতলি গ্রামে এ ঘটনা ঘটে। ২ নম্বর রাইখালী ইউনিয়নের চেয়ারম্যান মংক্য মারমা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কারা কেন এই ঘটনা ঘটাল, তা তিনি জানেন না।

নিহত আব্দুল হাকিম ওই ইউনিয়নের খন্তাকাটা ঘোনিয়াখোলা এলাকার মৃত বাহার আলীর ছেলে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানায়, ‘আজ বেলা সাড়ে ১১টার পর ৯-১০ জনের অস্ত্রধারী একটা দল ফুলতলি গ্রামে এসে আব্দুল হাকিমকে লক্ষ্য করে ৫-৬টি গুলি করে চলে যায়। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।’

চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) ইমরুল হাসান বলেন, ‘আমরা ঘটনার সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে যাই। কিন্তু স্থানীয়রা পুলিশকে কোনো তথ্য দিচ্ছে না। লাশের সন্ধানও পাই নাই। কে বা কারা কেন এ ঘটনা ঘটাল, তা জানতে পারছি না।’

বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

ডিডিএনে চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পটিয়ায় লুট হওয়া চিনির আরও ১৫০ বস্তা চকরিয়ায় উদ্ধার, গ্রেপ্তার কাভার্ড ভ্যানচালক

চট্টগ্রামের সীতাকুণ্ড: বন উজাড়ে নীরব রেল-বন বিভাগ

ঝোপের আড়ালে গর্ত থেকে কান্নার আওয়াজ, পাতা সরিয়ে উদ্ধার হলো নবজাতক

সন্দ্বীপে যুবদল নেতার নেতৃত্বে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

এসআরবি পরিচয়ে অপহরণ, রোহিঙ্গা ক্যাম্পে আটকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেবেন তারেক রহমান: সরোয়ার আলমগীর

নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

পটিয়ায় চিনি ছিনতাই: বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা