হোম > সারা দেশ > চট্টগ্রাম

অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণ: ১ কিমি দূরে লোহার টুকরার আঘাতে প্রাণ গেল শামসুর

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুলপুর (কেশবপুর) এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ ৩০ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম আজকের পত্রিকাকে হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে একজনের নাম শামসুল হক শামসু (৫০)। 

আশরাফুল আলম জানান, শামসুল হক শামসু প্ল্যান্ট থেকে প্রায় এক কিলোমিটার দূরে অন্য একটি প্রতিষ্ঠানে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন। অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে এক টুকরো লোহা গিয়ে শামসুলের মাথায় আঘাত করে। এতেই ঘটনাস্থলে মারা যান তিনি। 

এদিকে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল জানান, বিস্ফোরণের পর প্ল্যান্টে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। তবে আগুন বেশি থাকায় ভেতরে আটকে পড়াদের এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। 

চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক আজকের পত্রিকাকে জানিয়েছেন, দগ্ধ ৩০ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়েছে। 

এর আগে আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কদমরসুলপুর (কেশবপুর) এলাকার ওই অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ সম্পর্কে কেউ কোনো তথ্য জানাতে পারেননি। 

আরও খবর পড়ুন:

ফটিকছড়িতে বাসচাপায় বাবা-ছেলে নিহত, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বিআরটিসি বাস

সীতাকুণ্ডে বাস-ট্রাক-মাইক্রোবাস-অটোরিকশার চতুর্মুখী সংঘর্ষ: নারী নিহত, আহত ২৫

কর্ণফুলী নদী থেকে বিপুল পরিমাণ কয়লা, গম, স্ক্র্যাপসহ নৌকা জব্দ

ফটিকছড়িতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

চট্টগ্রামে বাস-লেগুনার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪

সাতকানিয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা: নেপথ্যে পূর্বশত্রুতা নাকি মাদক কারবার

আগুনের খবর দিলেও আসেনি ফায়ার সার্ভিস, স্থানীয়দের ক্ষোভ

ফটিকছড়িতে রাস্তায় পড়ে আছে চামড়া, রাতভর অপেক্ষা করেও দেখা মেলেনি ক্রেতার

চট্টগ্রামে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২০

চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজে আগুন