হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় আহত যুবকের মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

শাহেদুল ইসলাম মানিক। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় আহত শাহেদুল ইসলাম মানিক (২৩) নামের এক গ্যারেজ মিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

শাহেদুল ইসলাম মানিক উপজেলার মরিয়মনগর ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মসজিদ গলি এলাকার মৃত আব্দুল সফুরের ছেলে।

নিহতের প্রতিবেশী জাহেদুল ইসলাম রতন বলেন, মানিক ঘাটচেক এলাকার একটি গ্যারেজে কাজ করতেন। গত বৃহস্পতিবার বিকেলে গ্যারেজের সামনের সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি মোটরবাইক তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এরপর তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

জাহেদুল ইসলাম রতন আরও বলেন, পরে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন। নিহত মানিক চার ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিলেন।

বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

ডিডিএনে চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পটিয়ায় লুট হওয়া চিনির আরও ১৫০ বস্তা চকরিয়ায় উদ্ধার, গ্রেপ্তার কাভার্ড ভ্যানচালক

চট্টগ্রামের সীতাকুণ্ড: বন উজাড়ে নীরব রেল-বন বিভাগ

ঝোপের আড়ালে গর্ত থেকে কান্নার আওয়াজ, পাতা সরিয়ে উদ্ধার হলো নবজাতক

সন্দ্বীপে যুবদল নেতার নেতৃত্বে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

এসআরবি পরিচয়ে অপহরণ, রোহিঙ্গা ক্যাম্পে আটকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেবেন তারেক রহমান: সরোয়ার আলমগীর

নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

পটিয়ায় চিনি ছিনতাই: বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা