হোম > সারা দেশ > চট্টগ্রাম

চন্দনাইশে স্কুলশিক্ষার্থী ভাই-বোনসহ ৩ জনকে পিষে মারল বাস

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি 

উম্মে হাবিবা রিজভী ও ওয়াকার উদ্দীন আদিল। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশে কোচিংয়ে যাওয়ার পথে বাসচাপায় স্কুলশিক্ষার্থী ভাই-বোনাসহ তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌরসভা এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত দুই স্কুলশিক্ষার্থী হলো দোহাজারী জামিরজুরি এলাকার জসিম উদ্দিনের মেয়ে নবম শ্রেণির ছাত্রী উম্মে হাবিবা রিজভী (১৫) ও সপ্তম শ্রেণির ছাত্র ওয়াকার উদ্দীন আদিল (১২)। তারা দুই ভাই-বোন। দুজনই দোহাজারী পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল। নিহত অপরজন হলেন জামিরজুরি এলাকার আমানত উল্লাহর ছেলে রুহুল আমিন (৪৫)। তিনি রিকশাচালক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশায় কোচিংয়ে যাওয়ার পথে চট্টগ্রামমুখী পূরবী বাসটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শিক্ষার্থী আদিল ও রিকশাচালক নিহত হন। উম্মে হাবিবা রিজভীকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে নবম শ্রেণির ছাত্রী কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন (১৫)।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক ও তাঁর সহকারী পলাতক রয়েছেন।

তিন ঘণ্টা দেরিতে ছাড়ল পাহাড়িকা এক্সপ্রেস, স্টেশনে যাত্রীদের বিক্ষোভ

ফেসবুকে ছিনতাইয়ের মোটরসাইকেল বিক্রির চেষ্টা, কনস্টেবলসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রামে ট্রাকের গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালক আটক

সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাসের ধাক্কা, প্রাণ গেল মা-মেয়ের

পটিয়ায় চালককে অচেতন করে ১৬ লাখ টাকার চিনিসহ কাভার্ড ভ্যান ছিনতাই

জঙ্গিবাদের কথা তুলে রাজনৈতিক স্বার্থে বিভাজনের চেষ্টা হয়েছে: রিজভী

সংকট নিরসনের কমিটিতে নেই চুয়েটের কেউ

কী খবর মাসুদ, ভালো?—চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রী

প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতি আমরা বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদ্রাসাছাত্রকে অপহরণচেষ্টার অভিযোগে আটক যুবককে পুলিশে সোপর্দ