হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ভবনের পাইলিংয়ের সময় পরিত্যক্ত ৬টি মর্টার শেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ভবনের পাইলিংয়ের সময় পরিত্যক্ত ৬টি মর্টার শেল উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম নগরীতে একটি নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের সময় মাটির নিচ থেকে ছয়টি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। তবে বোমাগুলো সক্রিয় কি না, তাৎক্ষণিক তা জানা যায়নি। আজ সোমবার নগরীর পূর্ব মাদারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থলে একটি নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ করছিলেন শ্রমিকেরা। পাইলিংয়ের মাটি খোঁড়ার সময় নির্মাণশ্রমিকেরা তখন বোমাসদৃশ ছয়টি বস্তু দেখতে পান। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

পরে পুলিশের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলো নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে।

কী ধরনের বোমা, তা বিশেষজ্ঞের পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে বলে জানান ওসি।

ধারণা করা হচ্ছে, বোমাগুলো বহু বছরের পুরোনো। ব্রিটিশ আমলের হতে পারে। দেখতে মর্টার শেলের মতো।

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে চুরির ঘটনায় আটক ১