হোম > সারা দেশ > চট্টগ্রাম

অপহরণের ৪ ঘণ্টা পর দুই ছাত্রদল নেতাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

অপহরণের চার ঘণ্টা পর চট্টগ্রামের রাউজানে ছাত্রদলের দুই নেতাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে স্থানীরা। আজ বৃহস্পতিবার উপজেলার কর্ণফুলী নদীর মাজের চরে থেকে তাদের উদ্ধার করা হয়। 

এর আগে বেলা ১১টার দিকে রাউজানের নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন সোহেল ও নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে অপহৃত হন। তাদের হাত, পা ও চোখ বেঁধে কর্ণফুলী নদীর মাজের চরে ফেলে যায় দুর্বৃত্তরা। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। 

খোঁজ নিয়ে জানা যায়, রাউজান উপজেলা বিএনপি দুই গ্রুপে বিভক্ত। অপহরণের শিকার দুই ছাত্রনেতা সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খন্দকার গ্রুপের অনুসারী। কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। 

এই বিষয়ে জানতে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সাড়া না দেওয়ায় তার বক্তব্য জানা যায়নি। 

তবে থানার উপপরিদর্শক নাফিজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘অপহরণ নয়, এটি দুই গ্রুপের মারামারির ঘটনা বলে জানতে পেরেছি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদলকর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২