হোম > সারা দেশ > চট্টগ্রাম

বন্ধ পাটকলের উৎপাদন চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন ও সমাবেশ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

বন্ধ পাটকল চালুসহ আট দফা দাবিতে চট্টগ্রামের সীতাকুণ্ডে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

বন্ধ পাটকলের উৎপাদন কার্যক্রম রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চালুসহ আট দফা দাবিতে চট্টগ্রামের সীতাকুণ্ডে মানববন্ধন ও সমাবেশ করেছেন বন্ধ পাঁচ পাটকলের শ্রমিকেরা।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গালফ্রা হাবিব লিমিটেড, আরআর জুট অ্যান্ড টেক্সটাইল, গুল আহমদ জুট মিল, হাফিজ জুট মিল ও এমএম জুট মিল গেটে এই কর্মসূচির আয়োজন করা হয়।

শ্রমিকদের আট দফা দাবির মধ্যে রয়েছে—বন্ধ পাটকলের উৎপাদন কার্যক্রম রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চালু ও লিজ প্রথা বাতিল; ২০২০ সালে চাকরি অবসানকালে যাঁদের বয়স ৬০ বছর পূর্ণ হয়নি, তাঁদের পুনর্বহাল; বকেয়াসহ করোনাকালীন সাধারণ ছুটির পাওনা পরিশোধ; বকেয়া বাৎসরিক ইনক্রিমেন্ট, বোনাসসহ সব ভাতা পরিশোধ, বৈশাখী ভাতা দেওয়া এবং পাটশিল্পকে কৃষিভিত্তিক শিল্প হিসেবে ঘোষণার মাধ্যমে সুবিধা দেওয়া।

বন্ধ পাটকল চালুসহ আট দফা দাবিতে চট্টগ্রামের সীতাকুণ্ডে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

গালফ্রা হাবিব লিমিটেডের সামনে মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন সিবিএ সংগঠনের সাবেক সভাপতি মো. জাফর ভূঁইয়া। সাধারণ সম্পাদক কামরুল হাসানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য মো. ইউসুফ নিজামী, বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ষড়যন্ত্রের মাধ্যমে গালফ্রা হাবিব লিমিটেডসহ সারা দেশে ২৫টি পাটকল সম্পূর্ণ অন্যায়ভাবে বন্ধ করে দেয়। সেই সময় শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়নি। চাকরিচ্যুত এসব শ্রমিক পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। অবিলম্বে বন্ধ কারখানা চালু করা না হলে সীতাকুণ্ডের অভিভাবক বিএনপি নেতা আসলাম চৌধুরীর নেতৃত্বে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

চট্টগ্রামে ১৭ জুন শুরু হচ্ছে ১০ দিনের শাহাদাতে কারবালা মাহফিল

বেওয়ারিশ হিসেবে দাফনের দুই বছর পর বৃদ্ধের পরিচয় শনাক্ত, খুনি নিজ সন্তান

চট্টগ্রামে মা-মেয়ে হত্যাকাণ্ডে প্রধান আসামি তেজ বড়ুয়া গ্রেপ্তার

হালদা থেকে অবৈধভাবে বালু তুলে তীর রক্ষা বাঁধ

রাউজানে গুলিতে নিহত যুবদল নেতার জানাজায় হাজারো মানুষ, এখনো মামলা হয়নি

চট্টগ্রামে বাবার বাড়ির কবরস্থানে নারীর লাশ দাফনে বাধা

হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

সিডিএর স্বার্থ রক্ষা করা আমার ইমানি দায়িত্ব: চেয়ারম্যান

ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, অটোরিকশার চুক্তিপত্র বিরোধে এই নৃশংসতা!

চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত লাশ, জখম নিয়ে পড়ে ছিল ৫ বছরের শিশু