হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে লিচুবাগানে আসা বন্যহাতি দেখতে গিয়ে কিশোরের মৃত্যু

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে সিবাগাতুল্লাহ রিজভী (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার বৈলছড়ী ইউনিয়নের পূর্ব বৈলছড়ীর গোদারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকায় একটি লিচুবাগানে আসা বন্যহাতি দেখতে গিয়েছিল। 

সিবাগাতুল্লাহ রিজভী বৈলছড়ী কুলিনপাড়া এলাকার মৃত তৈয়ব উল্লার ছেলে। বন্যহাতির আক্রমণে তার মৃত্যু হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বৈলছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কফিল উদ্দিন। 

স্থানীয়রা ও সিবাগাতুল্লাহ রিজভীর পরিবার জানায়, রিজভী কয়েক মাস ধরে পূর্ব বৈলছড়ীর নুন্না পুকুরপাড় এলাকার মো. ছগিরের মুদিদোকানে চাকরি করে। গতকাল রাত ৩টার দিকে লিচুবাগানে বন্যহাতি আসার খবর পেয়ে দেখতে যায় সে। 

লিচুবাগানে হাতির আক্রমণে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রিজভীকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী গুনাগরী এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর হলে তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। 

কালীপুর রেঞ্জের বন কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, ‘বন্যহাতির আক্রমণে এক কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। বিস্তারিত খোঁজখবর নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হবে।’

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে চুরির ঘটনায় আটক ১

ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান মারা গেছেন

পূজার ছুটিতে ফাঁকা চুয়েট, দাবি আদায়ে চলবে শাটডাউন

দফায় দফায় মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি সেতুর কাজ, জনভোগান্তি