হোম > খেলা > অন্য খেলা

স্কটল্যান্ডকে উড়িয়ে কমনওয়েলথে বাংলাদেশের পদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্কটল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। ছবি: প্রো কাবাডি

স্কটল্যান্ডের বিপক্ষে জয়টা অনুমিতই ছিল। তবে ব্যবধানটা যে এত বড় হবে, তা হয়তো ভাবেননি অনেকে। ভারতের আহমেদাবাদে কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে ৭০-২০ পয়েন্টে জিতেছে বাংলাদেশ। এই জয়ে পুরুষ বিভাগের সেমিফাইনালের সঙ্গে নিশ্চিত করেছে পদকও।

আজ ভারতের আহমেদাবাদের বীর সাভারকর স্পোর্টস কমপ্লেক্সে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল লাল-সবুজের খেলোয়াড়দের হাতে। রেইড ও রক্ষণে সমান দাপট দেখিয়ে স্কটল্যান্ডকে বড় ব্যবধানে পিছিয়ে দেন তাঁরা। শেষ পর্যন্ত ৫০ পয়েন্টের ব্যবধানে জয় নিয়ে কোর্ট ছাড়ে দল।

গ্রুপ পর্বে পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে বাংলাদেশ। কানাডাকে ৬৭-২৮ পয়েন্টে হারিয়ে টুর্নামেন্ট শুরু করার পর সিঙ্গাপুরকে ৬০-২৮ এবং অস্ট্রেলিয়াকে ৬৯-৩১ পয়েন্টে হারায়। একমাত্র হার কেনিয়ার বিপক্ষে ।

চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’ থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। এই গ্রুপের অন্য দল হিসেবে শেষ চার নিশ্চিত করেছে কেনিয়া। গ্রুপ ‘এ’ থেকে সেমিফাইনালে উঠেছে স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা।

কাল একই ভেন্যুতে হবে দুই সেমিফাইনাল।

জিমির ১৫০তম ম্যাচে হারল বাংলাদেশ

শেষ তিন তিরে সোনা জিতলেন বন্যা

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের আরেক সোনা

টিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন

জাতীয় সাঁতারের প্রথম দিনেই ৬ রেকর্ড

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের মেয়েদের সোনা জয়

টিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন

বাংলাদেশের জালে ১৩ গোল ভারতের

ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি

পদকজয়ীদের জন্য নেই পুরস্কার