হোম > খেলা > অন্য খেলা

জিমির ১৫০তম ম্যাচে হারল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের হয়ে ১৫০ ম্যাচ খেলেছেন জিমি। ছবি: বিএইচএফ

ভারতের বিপক্ষে ১৩ গোলের দুঃস্বপ্ন পেছনে ফেলে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে দারুণভাবে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। দেশের হকির পোস্টারবয় রাসেল মাহমুদ জিমির ক্যারিয়ারের ১৫০তম আন্তর্জাতিক ম্যাচে লড়াইটাও হলো সমানে সমান। তবে শেষ রক্ষা হয়নি; পেনাল্টি কর্নারের একটি আঘাতেই জাপানের কাছে ১-০ ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।

পাঞ্জাবের মাঠে আজ রাউন্ড রবিন লিগে শুরু থেকেই রক্ষণ জমাট রেখে খেলার কৌশল বেছে নেয় বাংলাদেশ। প্রতিপক্ষের একের পর এক আক্রমণ ঠেকিয়ে প্রথম আধঘণ্টা কোনো বিপদ ঘটতে দেননি আশরাফুল-রোমানরা। তবে বিরতির পর ম্যাচের ৪০ মিনিটে এসে ছন্দপতন ঘটে। জাপানের রাইকি ফুজিসিমা পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন। পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার চেষ্টা করেও সেই গোল আর শোধ করা সম্ভব হয়নি।

ম্যাচটি ব্যক্তিগত অর্জনে স্মরণীয় হয়ে থাকবে জিমির জন্য। দেশের জার্সিতে দেড় শ আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলক ছোঁয়ায় খেলা শুরুর আগেই তাঁকে বিশেষ সংবর্ধনায় ভূষিত করে আয়োজক কমিটি।

টানা দুই ম্যাচ হারলেও স্কোরলাইন বলছে পারফরম্যান্সে উন্নতির ছাপ স্পষ্ট। সবশেষ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে এই জাপানের বিপক্ষেই ৬-১ গোলে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ।

জাতীয় ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন জেলে-কন্যা লিকা

শেষ তিন তিরে সোনা জিতলেন বন্যা

স্কটল্যান্ডকে উড়িয়ে কমনওয়েলথে বাংলাদেশের পদক

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের আরেক সোনা

টিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন

জাতীয় সাঁতারের প্রথম দিনেই ৬ রেকর্ড

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের মেয়েদের সোনা জয়

টিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন

বাংলাদেশের জালে ১৩ গোল ভারতের

ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি