হোম > খেলা > অন্য খেলা

সাঁতারে এক যুগ পুরোনো রেকর্ড ভাঙলেন ইরফানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাঁতারে নতুন চমক ইরফানা। ছবি: সাঁতার ফেডারেশন

একটি নয়, তিনটি ইভেন্টে জাতীয় রেকর্ড গড়েছেন ইরফানা খাতুন। ২০০ ও ১০০ মিটার ব্যাকস্ট্রোকের পর এবার ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকেও নতুন রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর এই সাঁতারু। ২০১৪ সালে মাহফুজা খাতুন শিলার গড়া রেকর্ড ভেঙে ইরফানা নিজের নাম লিখিয়েছেন নতুন রেকর্ডের পাতায়।

মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে আজ প্রতিযোগিতার তৃতীয় দিনে হয়েছে দুটি নতুন রেকর্ড। সব মিলিয়ে তিন দিনে জাতীয় রেকর্ডের সংখ্যা দাঁড়িয়েছে ১৬।

৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে ইরফানার সময় ৩৪.৫৭ সেকেন্ড। ২০১৪ সালে শিলা এই দূরত্ব পাড়ি দিয়েছিলেন ৩৪.৮৫ সেকেন্ডে। ১২ বছর পর তাঁর রেকর্ড ভেঙে নতুন মানদণ্ড গড়লেন ইরফানা। এর আগে ২০০ মিটার ব্যাকস্ট্রোকে ২ মিনিট ৪৫.৪০ সেকেন্ড সময় নিয়ে রোমানা আক্তারের গত বছরের রেকর্ড ভেঙেছিলেন তিনি। ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকেও রোমানার ২০২৪ সালে গড়া ১ মিনিট ১৮.২৭ সেকেন্ডের রেকর্ড ভেঙেছেন ইরফানা। তাঁর নতুন সময় ১ মিনিট ১৭.৩৬ সেকেন্ড।

দিনের দ্বিতীয় রেকর্ডটি এসেছে মেয়েদের ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে। ৯ মিনিট ৪৭.৯৯ সেকেন্ড সময় নিয়ে গত বছর নৌবাহিনীর গড়া ৯ মিনিট ৫০.০১ সেকেন্ডের রেকর্ড ভেঙেছে সেনাবাহিনী। দলটির হয়ে সাঁতরেছেন মুক্তি খাতুন, ইরফানা, ছুম্মা খাতুন ও জুঁই আক্তার।

দলগত পদক তালিকায় ২৮টি সোনা, ১৮টি রুপা ও ১৩টি ব্রোঞ্জ নিয়ে শীর্ষে নৌবাহিনী। ১২টি সোনা, ১৮টি রুপা ও ২২টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় স্থানে সেনাবাহিনী। দুটি রুপা ও ছয়টি ব্রোঞ্জ জিতে তৃতীয় স্থানে রয়েছে বিকেএসপি।

মালয়েশিয়ার কাছেও হারল বাংলাদেশ

টিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন

জাতীয় ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন জেলে-কন্যা লিকা

জিমির ১৫০তম ম্যাচে হারল বাংলাদেশ

শেষ তিন তিরে সোনা জিতলেন বন্যা

স্কটল্যান্ডকে উড়িয়ে কমনওয়েলথে বাংলাদেশের পদক

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের আরেক সোনা

টিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন

জাতীয় সাঁতারের প্রথম দিনেই ৬ রেকর্ড

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের মেয়েদের সোনা জয়