হোম > খেলা > অন্য খেলা

ভারতীয় প্রতিপক্ষকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশের জারিফ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জয়ের পথে জারিফের একটি শট। ছবি: টেনিস ফেডারেশন

পৌনে ৩ ঘণ্টার রোমাঞ্চকর লড়াই। প্রথম সেটে হেরে পিছিয়ে থাকলেও সেখানে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছেন জারিফ আবরার। ভারতের শৌনক চ্যাটার্জিকে ৫-৭,৬-২ ও ৭-৫ গেমে হারিয়ে ৩৫ তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন তিনি।

রমনায় জাতীয় টেনিস কমপ্লেক্সে ম্যাচের প্রথম সেট থেকেই চলে হাড্ডাহাড্ডি লড়াই। জারিফকে ৫-৭ গেমে হারিয়ে এগিয়ে যান শৌনক চ্যাটার্জি। তবে দ্বিতীয় সেটে দারুণভাবে ম্যাচে ফেরেন জারিফ। ৬-২ গেমে সেট জিতে ম্যাচে সমতা আনেন তিনি। শেষ সেটে শুরুতে ৩-০ ব্যবধানে এগিয়ে যাওয়ায় সহজেই জিতবেন বলে মনে হচ্ছিল।

অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ৫-৩ গেমে লিড নেন শৌনক। পরে ৭-৫ ব্যবধানে জিতে শেষ হাসিটা হাসেন জারিফ। ম্যাচ শেষে তিনি বলেন, ’আজ আমার ভাগ্য সহায় ছিল। এই ম্যাচ জেতার কথা ছিল না। একটা সময় আমি ৩-৫ এ পিছিয়ে ছিলাম। জাস্ট মোমেন্টটাম শিফট হয়েছে।’

সেমিফাইনালে ভালো খেলার পাশাপাশি চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারেও দারুণ আত্মবিশ্বাসী জারিফ। তিনি বলেন, ‘ইনশাল্লাহ সেমিফাইনালে একটা ভালো ম্যাচ খেলব। আমি অনেক আত্মবিশ্বাসী যে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারব।’

সেরা ছন্দে না থেকেও জারিফের স্বস্তি, ‘ভারতের যে প্রতিপক্ষ ওর পাওয়ার অনেক বেশি। ওটা কাভার দেয়াটা আমার জন্য কঠিন ছিল।’

সেমিফাইনালে কাল বিকাল ৩টায় থাইল্যান্ডের আরিয়াফোল লিকুলের মুখোমুখি হবেন জারিফ।

সিরিজে ফিরতে পারবে তো বাংলাদেশ

এবারও কি ফাইনালে আর্জেন্টিনা, খেলা দেখবেন কোথায়

সেমিফাইনালে কাকে পাচ্ছে ফ্রান্স

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন কোথায়

পর্তুগাল-স্পেন হাইভোল্টেজ শেষ ষোলোর ম্যাচ কোথায় দেখবেন

ব্রাজিল কি পাবে শেষ আটের টিকিট

ফ্রান্সকে কি চমকে দিতে পারবে প্যারাগুয়ে

নকআউট পর্বে খেলতে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন কোথায়

রোনালদোরা কি পারবেন ক্রোয়েশিয়া-বাধা টপকে সামনে এগোতে

ইংল্যান্ড কি আজ অঘটনের শিকার হবে