হোম > খেলা > ফুটবল

নেইমারের পার্টিতে ঘুম হারাম স্থানীয়দের 

খেলার বাইরেও বিভিন্ন ঘটনায় শিরোনাম হয়ে থাকেন নেইমার। এবার নৈশ পার্টি করে স্থানীয়দের ঘুম হারাম করে দিয়েছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। 

ফরাসি এক স্থানীয় সংবাদমাধ্যম লা প্যারিসিয়ান নেইমারের পার্টির কথা জানিয়েছে। নেইমারের নৈশ পার্টিতে বুগিভাল এলাকার স্থানীয়রা বিরক্তি প্রকাশ করেছেন, যার মধ্যে নেইমারের জন্মদিনের পার্টিও ছিল। সেখানে গত রোববার ৩১ বছর পূর্ণ করেছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। নেইমারের পার্টি নিয়ে অভিযোগ করেছেন স্থানীয় মেয়র লুক ওয়াত্তেলে। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে তিনি ধুইয়ে দিয়েছেন।

ওয়াত্তেলে বলেন, ‘আমরা তাকে জরিমানা করতে পারতাম। কিন্তু করে কী লাভ হতো? সে ১৩৫ ইউরো (বাংলাদেশি ১৫ হাজার টাকা) জরিমানা করার ব্যাপারে বিন্দুমাত্র ভাবে না।’ 

পার্টি করতে নেইমার একটু বেশিই পছন্দ করেন। এর আগে ২০২১ সালে বোন রাফায়েলার জন্মদিনের পার্টি করতে গিয়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) বেশ কিছু ম্যাচ মিস করেছেন। 

২০১৭ সালে বার্সেলোনা থেকে পিএসজিতে এসেছেন নেইমার। ছয় বছরে প্যারিসিয়ানদের হয়ে ১৭০ ম্যাচ খেলেছেন। করেছেন ১১৭ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৭৬ গোলে।

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক

ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন বার্সা কোচ