হোম > খেলা > ফুটবল

ফুটবলার আহত করে নিষিদ্ধ রেফারি

ফুটবলার নিষিদ্ধ হওয়ার ঘটনা দেখা যায় হরহামেশাই। সে তুলনায় রেফারি নিষিদ্ধ তুলনামূলক বিরল ঘটনাই বটে। তেমনই এক বিরল ঘটনা ঘটেছে মেক্সিকোর এক ক্লাব ফুটবলে। ফুটবলার লুকাস রোমেরোকে হাঁটু দিয়ে আহত করে ১২ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রেফারি ফার্নান্দো হার্নান্দেজ। 

ঘটনা ঘটেছে শনিবার মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে। লিগা এমএক্স টুর্নামেন্টে এদিন মুখোমুখি হয়েছে ক্লাব আমেরিকা ও লিওন। প্রথমার্ধের শেষের দিকে আলফোনসো আলভারাদোর গোলে ১-০ তে এগিয়ে যায় লিও। এরপর ৬৩ মিনিটে দিয়েগো ভালদেস কন্ত্রেরাসের গোলে সমতায় ফেরে আমেরিকা। এই গোল নিয়েই বাধে যত বিপত্তি। লিওর ফুটবলাররা রেফারি হার্নান্দেজের কাছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) দাবি করেন। রেফারি ও ফুটবলারদের কোন্দলের মাঝে পড়ে যান লিওনের মিডফিল্ডার রোমেরো। রোমেরোর কুঁচকিতে হাঁটু দিয়ে বাজেভাবে আঘাত করেন হার্নান্দেজ। তৎক্ষণাৎ শাস্তি না পেলেও মেক্সিকোর শীর্ষ পর্যায় থেকে পর্যালোচনা করে রেফারিকে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আর রোমেরো ২ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। 

নিজের কাজের জন্য হার্নান্দেজ পরে ক্ষমা হয়েছেন। মেক্সিকান রেফারি বলেন, ‘আমি আমার কাজের জন্য ভক্ত, জনগণ ও রোমেরোর কাছে ক্ষমা চাচ্ছি। আমি তাকে অথবা কাউকে আক্রমণ করতাম না। এই ব্যাপার নিয়ে আমি সচেতন এবং ডিসিপ্লিনারি কমিশনের নিয়ম মেনে চলব।’ অন্যদিকে রোমেরো বলেছেন, ‘রেফারিরা অবশ্যই মানুষ। অনেক সময় তারাও ভুল করেন। ভুল বোঝাবুঝিতে এসব হয়।’ ক্লাব আমেরিকা-লিওনের এই ম্যাচ অবশ্য ড্র হয়েছে ২-২ গোলে।

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক