হোম > খেলা > ফুটবল

‘সে নির্বোধের মতো কথা বলেছে’

শনিবার মেক্সিকোকে হারিয়ে ড্রেসিংরুমে বাঁধ ভাঙা উচ্ছ্বাস করছিল আর্জেন্টিনা ফুটবল। মেসিদের সেই উদ্যাপনে মেক্সিকোর জার্সি অসম্মানিত হওয়ার দাবি করেছিলেন মেক্সিকান বক্সার ক্যানসেলো আলভারেজ। তবে আলভারেজের এই কথার সঙ্গে একমত নন আন্দ্রেস গুয়ার্দাদো। আলভারেজকে উল্টো নির্বোধ বললেন মেক্সিকান অধিনায়ক।

মেসিদের সেই উদযাপনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যেখানে দেখা যায়, খেলোয়াড়দের বিভিন্ন সরঞ্জামের সঙ্গে মেক্সিকোর একটি জার্সি মেঝেতে পড়েছিল লিওনেল মেসির সামনে। একপর্যায়ে নিজের বুট খুলতে গিয়ে ওই জার্সিতে পা লেগে যায় মেসির। তখন আর্জেন্টাইন অধিনায়ককে হুমকি দিয়ে আলভারেজ বলেছিলেন, ‘মেসি, যেন আমার সামনে না পড়ে।’ 

আলভারেজের এই কথা অযৌক্তিক মনে হয়েছে গুয়ার্দাদোর কাছে। এই প্রসঙ্গে মেক্সিকান অধিনায়ক বলেন, ‘আমরা সবাই জানি যে মেসি সবাইকে সম্মান করে। একটা লকার রুমের অবস্থা কেমন হয়, তা ক্যানেলো জানে না। আমার মতে, সে (ক্যানেলো) পুরো নির্বোধের মতো কথা বলেছে।’ 

বিশ্বকাপে এখন পর্যন্ত ২১ ম্যাচ খেলেছেন মেসি। করেছেন ৮ গোল, অ্যাসিস্ট করেছেন ৬ গোলে। গোল করা এবং ম্যাচ খেলা-দুটোতেই দিয়েগো ম্যারাডোনার রেকর্ডে ভাগ বসিয়েছেন মেসি।

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক