হোম > খেলা > ফুটবল

বেলের পেনাল্টি মিসে রিয়ালের নড়বড়ে প্রস্তুতি

প্রায় এক বছরের বেশি সময় পর রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলতে নেমেছিলেন গ্যারেথ বেল। টটেনহামে ধার হিসেবে খেলতে যাওয়ার পর এটিই ছিল রিয়ালের হয়ে বেলের প্রথম মাঠে নামা। কিন্তু নিজের প্রত্যাবর্তনটা রাঙাতে পারলেন না এই ওয়েলস তারকা। বরং তাঁর পেনাল্টি মিসেই এসি মিলানের সঙ্গে ড্র করেছে লস ব্লাঙ্কোসরা।

মৌসুম শুরুর আগে অস্ট্রিয়ায় আয়োজিত এই প্রীতি ম্যাচটি ছিল স্কোয়াড বাজিয়ে দেখার। তাই দু দলই দলের সেরা খেলোয়াড়দের মাঠে নামিয়েছিল। কিন্তু কোনো দলই শেষ পর্যন্ত জিততে পারেনি। আক্রমণে অবশ্য মিলানের চেয়ে রিয়ালই বেশি এগিয়ে ছিল কিন্তু তা দলের জয়সূচক গোলটি এনে দিতে পারেনি। তবে পেনাল্টি থেকে এগিয়ে যাওয়ার ভালো সুযোগ এসেছিল রিয়ালের সামনে। কিন্তু সেটি কাজে লাগাতে ব্যর্থ হন বেল।

তবে গোল না পেলেও রিয়াল কোচ কার্লো আনচেলেত্তির মন জয় করে নেওয়ার মতো পারফরম্যান্স দেখিয়েছেন বেল। বল পায়ে তাঁর কার্যকারিতাও ছিল দারুণ। পাশাপাশি মুগ্ধতা ছড়িয়েছেন দলের নতুন তারকা ডেভিড আলাভাও।

ম্যাচ শেষে সামনে এসেছে কিলিয়ান এমবাপ্পের রিয়ালে আসার প্রসঙ্গও। এমবাপ্পের মাদ্রিদে আসা নিয়ে রিয়াল মিডফিল্ডার টনি ক্রুস বলেন, ‘রিয়াল সব সময় সেরা খেলোয়াড়দের দলে আনতে চায়। তাই এমবাপ্পে রিয়ালে আসলে আমি অবাক হবো না।’

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক