হোম > খেলা > ফুটবল

গোড়ালির চোটে অনির্দিষ্টকালের জন্য ছিটকে গেলেন মেসি

কোপা আমেরিকার ফাইনালে গোড়ালির চোটে পড়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন লিওনেলে মেসি। ম্যাচের তখন ৬৬ মিনিট। বেঞ্চে বসতে যাওয়ার আগে ক্ষোভ ও হতাশায় বুটও ছুড়ে মারতে দেখা যায় তাঁকে। এ সময় ক্যামেরায় ভেসে ওঠে মেসির অশ্রুসিক্ত মুখ। তবে সেই কান্না ম্যাচের পর থাকেনি। গত রোববার অতিরিক্ত সময়ে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় ও রেকর্ড ১৬তম কোপা জয়ের আনন্দে মেতে ওঠেন আর্জেন্টাইন অধিনায়ক। 

মুহূর্তের মধ্যে পা ফুলে ঢোল হলেও সতীর্থদের সঙ্গে হাসিমুখে শিরোপা উদ্‌যাপনে দেখা যায় মেসিকে। তবে তখনই অনুমান করা গিয়েছিল, এই চোট ভোগাতে পারে তাঁকে। সেটিই হলো। রেকর্ড আটবারের ব্যালন ডি’অর বিজয়ী ছিটকে গেছেন অনির্দিষ্টকালের জন্য। গতকাল মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার পর এমনটাই জানায় তাঁর ক্লাব ইন্টার মায়ামি। ডান পায়ের গোড়ালিতে চোট পাওয়ায় চলমান মেজর সকার লিগে (এমএলএস) পরের ম্যাচগুলোতে অধিনায়ককে পাচ্ছে না ক্লাবটি। 

আজ ইন্টার মায়ামি মেসির চোট নিয়ে নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে, মেডিকেল পরীক্ষার পর জানা গেছে মেসির ডান গোড়ালির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। সেরে উঠতে অধিনায়ককে পর্যবেক্ষণে রাখা হবে। 

তবে মায়ামির কোচ জেরার্দো মার্তিনোর বরাতে বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, মেসি এমএলএসে দুই ম্যাচের জন্য ছিটকে গেছেন। এবারের কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচেও চোটের কারণে খেলতে পারেননি ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড।

তারকা ফুটবলারকে বাদ দিয়ে বিশ্বকাপের দল ঘোষণা ইরানের

রিয়ালের সাবেক কোচকে এবার নিল চেলসি

ওয়েম্বলি যেন চেলসির জন্য বেদনার কাব্য

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণায় থাকছেন ৭০০ সাংবাদিক

এবারও কাটল না ট্রফিখরা, কেঁদেই মাঠ ছাড়লেন রোনালদো

পরাশক্তি হতে চায় নরওয়ে

জীবিকার তাগিদে হতে চেয়েছিলেন ফায়ার ফাইটার, এখন তিনি বিশ্বকাপে

যৌন নিপীড়নের অভিযোগে বিশ্বকাপে কপাল পুড়ল রেফারির

বার্সা ছাড়ছেন লেভানদোভস্কি

রাঙাতে প্রস্তুত তেরাঙ্গার সিংহরা