হোম > খেলা > ফুটবল

রোনালদোর পরিচিতি পর্বকেও ছাড়িয়ে গেল মেসির ‘দ্য আনভেইল’ 

লিওনেল মেসিকে দেখতে ভক্ত-সমর্থকদের অধীর আগ্রহে অপেক্ষা করা তো চিরপরিচিত ঘটনা। ম্যাচ হোক বা অনুষ্ঠান, মেসিই থাকেন সবার মধ্যমণি। আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলারের এক অনুষ্ঠানের দর্শকসংখ্যা ছাড়িয়ে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর এক অনুষ্ঠানকেও। 

ডিআরভি পিএনকে স্টেডিয়ামে গত রোববার ‘দ্য আনভেইলিং’ অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্টার মিয়ামি। আতশবাজি, গানবাজনায় মুখরিত হয়ে উঠেছিল ডিআরভি পিএনকে স্টেডিয়ামের পরিবেশ। অনুষ্ঠানে ছিলেন ইন্টার মিয়ামির মালিক হোর্হে মাস, সহস্বত্বাধিকারী ডেভিড বেকহামসহ আরও অনেকে।

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সবার মধ্যমণি মেসি এসেছিলেন সপরিবারে। বেকহামের মতে, এই অনুষ্ঠান দেখেছেন ৩৫০ কোটি দর্শক। মেসির মিয়ামিতে যাওয়ার আগে সৌদি আরবের আল নাসরে গেছেন রোনালদো। পর্তুগিজ এই তারকা ফুটবলারের আল নাসরের অনুষ্ঠান দেখেছেন ৩০০ কোটি দর্শক।

মিয়ামির প্রতি দর্শকদের আগ্রহ অনেক বেশি থাকবে বলে মনে করেন বেকহাম। অ্যাডিডাসের আয়োজন করা এক অনুষ্ঠানে গতকাল ইন্টার মিয়ামির সহস্বত্বাধিকারী বলেন, ‘আমেরিকায় এই খেলা এখন দ্রুত পরিবর্তন হয়েছে। বছরের পর বছর তা পরিবর্তন হয়েছে। এখন সবার চোখ মিয়ামি, এমএলএস ও সকারের দিকে।’

‘দ্য আনভেইলিং’ অনুষ্ঠান নিয়ে মুগ্ধতা ঝরেছে মেসির কণ্ঠেও। অনুষ্ঠানের দিন আর্জেন্টাইন এই তারকা ফুটবলার বলেন, ‘আমাকে এভাবে স্বাগত জানানোয় মিয়ামির সবাইকে ধন্যবাদ। যেদিন থেকে এখানে এসেছি, সেদিন থেকে দারুণ ভালোবাসা পাচ্ছি। হোসে, হোর্হে এবং ডেভিডকে এই স্বীকৃতি দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই। তাদের কারণেই এখানে সবকিছু নিজের করে নিতে পেরেছি।’ এরপর ইনস্টাগ্রামেও অনুষ্ঠানের প্রশংসা করেছেন আর্জেন্টিনার এই তারকা ফুটবলার, ‘সবাইকে গতকালের (রোববার) জন্য ধন্যবাদ জানাচ্ছি। বৃষ্টির কারণে অনুষ্ঠানের পরিকল্পনা একটু পাল্টে গেছে। তবু সবকিছু দারুণ হয়েছে। অনুষ্ঠানে যারা এসেছেন তাদের ধন্যবাদ। যে শিল্পীরা পারফর্ম করেছেন, তাদেরও ধন্যবাদ জানাচ্ছি। আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ।’ 

আগামীকাল ভোরে ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ইন্টার মিয়ামির প্রতিপক্ষ ক্রুজ আজুল। এই ম্যাচ দিয়ে মিয়ামির জার্সিতে অভিষেক হওয়ার কথা মেসির। আর্জেন্টাইন তারকা ফুটবলারের যুক্তরাষ্ট্রে প্রথম ম্যাচে টিকিটের দামও প্রচুর। টিকিট বিক্রি করা ওয়েবসাইট ‘ভিভিড সিটসে’ দেখা গেছে, এই ম্যাচের টিকিট ১ লাখ ১০ হাজার ডলারেও বিক্রি হচ্ছে, বাংলাদেশি মুদ্রায় তা ১ কোটি ২০ লাখ টাকা। কম দামেও ইন্টার মিয়ামির এই ম্যাচ দেখার সুযোগ রয়েছে। টিকিটের গড় দাম ৪৮৭ ডলার (বাংলাদেশি প্রায় ৫৩ হাজার টাকা)।

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক