হোম > খেলা > ফুটবল

জুয়ায় ৩৪ লাখ টাকা জিতে গ্রেপ্তার ৬ জন

প্রায় দেড় বছর আগে স্প্যানিশ টুর্নামেন্টের ম্যাচ নিয়ে ৩০ হাজার ইউরো (বাংলাদেশি ৩৪ লাখ) বাজি ধরেছিলেন বেশ কয়েকজন। এই ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের সন্দেহ, মোটা অঙ্কের সেই বাজি তারা জিতেছিলেনও। 

২০২১ কোপা দেল রের ম্যাচ পাতানোর অভিযোগে তদন্ত করে পুলিশ। ২০২১ এর ২ ডিসেম্বর আলভারেজ ক্লারো মিউনিসিপ্যাল স্টেডিয়ামে হুরকান মেলিলা-লেভান্তে ম্যাচ হয়েছিল। পঞ্চম বিভাগের দল মেলিলার বিপক্ষে ৮-০ গোলে জয় পায় লা-লিগার লেভান্তে। কোপা দেল রে কর্তৃপক্ষ জানায়, একটি অজ্ঞাতনামা সূত্র থেকে মেইলের মাধ্যমে ম্যাচ পাতানোর অভিযোগের তথ্য এসেছিল। এরপর লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস স্পেনের ন্যাশনাল পুলিশ সেন্টার পর ইন্টেগ্রিটি ইন স্পোর্টস অ্যান্ড গ্যাম্বলিংয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেন। যার প্রেক্ষিতে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে। 

পুলিশ জানিয়েছে, বেশ কিছু জুয়াড়ি প্রতিষ্ঠান এবং লা লিগা থেকে অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়। বিবৃতিতে বলা হয়েছে, এই তদন্ত কার্যক্রমে লা লিগা, স্পেনের ফুটবল ফেডারেশন (আরএফইএফ), বেটিং মার্কেট গ্লোবাল ইনভেস্টিগেশন সার্ভিস (এসআইজিএমএ) সাহায্য করছে। হুরকান মেলিলা ক্লাবটিও ম্যাচ পাতানোর বিরুদ্ধে অবস্থান করছে। ক্লাবের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, ক্লাবের বর্তমান কোনো সদস্য এর সঙ্গে জড়িত থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্বকাপে আতঙ্কে দিন কাটছে মেক্সিকোর যেসব এলাকার ফুটবলপ্রেমীদের

বড় স্বপ্ন দেখছে মরক্কো

ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা উঠল শেষ বত্রিশে, অপেক্ষায় যারা

যে দুই ম্যাচে চোখ থাকবে আর্জেন্টিনারও

বিশ্বকাপে ইতিহাস গড়ার পর ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা

হারের পর সাংবাদিকের ওপর ক্ষোভ ঝাড়লেন জার্মান কোচ

নকআউটে ‘প্রিয় শিকারের’ বিপক্ষে কি জ্বলে উঠবেন নেইমার

বদলে যাওয়া জাপানই এখন ব্রাজিলের মাথাব্যথার কারণ

মেসির উদাহরণ টেনে ফিফায় ব্রাজিলের অভিযোগ

জার্মানির বিপক্ষে জয় জনগণকে উৎসর্গ করলেন আর্জেন্টাইন কোচ