হোম > খেলা > ফুটবল

সমর্থকদের দুয়োধ্বনির জবাবে ইব্রার রসিকতা 

সমর্থকদের কাছ থেকে খেলোয়াড়দের দুয়োধ্বনি বেশ সাধারণ ঘটনা। অভিষেক হোক বা শেষ দিন-গ্যালারি থেকে খেলোয়াড়দের শুনতে হয় দুয়োধ্বনি। গতকাল এমন দুয়োধ্বনির পাল্টা জবাব দিলেন জলাতান ইব্রাহিমোভিচ।

গতকাল ছিল সিরি ‘আ’ এর চলতি মৌসুমের শেষ দিন। সান সিরোতে ভেরোনার মুখোমুখি হয় এসি মিলান। এসি মিলানের দলে না থাকলেও এই ম্যাচেই ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ইব্রা। এই সময় তাঁকে উদ্দেশ্য করে গ্যালারি থেকে আসতে থাকে দুয়োধ্বনি। দুয়োধ্বনির জবাবে তিনি বলেন, ‘দুয়োধ্বনি দিতে থাকুন। আমাকে দেখাটাই আপনার বছরের সেরা মুহূর্ত।’

ইব্রার বিদায়ের দিনে এসি মিলান ৩-১ গোলে হারিয়েছে ভেরোনাকে। এসি মিলানের ৩ গোলের মধ্যে জোড়া গোল করেছেন রাফায়েল লিয়াও ও এক গোল করেছেন অলিভিয়ার জিরু। সান সিরোকে বিদায় জানানোর সময় চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। ৪১ বছর বয়সী সুইডিশ এই স্ট্রাইকার বলেন, ‘মিলানে এসে আপনাদের থেকে পেয়েছি অনেক ভালোবাসা। হৃদয়ের অন্তঃস্থল থেকে ভক্তদের জানাই ধন্যবাদ। আপনারা দুহাত ভরে স্বাগত জানিয়েছেন আমাকে। আপনাদের কারণেই এখানে নিজের ঘরের মতো মনে হয়েছে। আজীবন মিলান ভক্ত হয়েই থাকব। ফুটবলকে বিদায় বলছি, আপনাদের নয়।’

স্বদেশি ক্লাব মালমো এফসি দিয়ে ১৯৯৯ সালে শুরু। এরপর আয়াক্স, জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা, এসি মিলানসহ অনেক বিখ্যাত ক্লাবে খেলেছেন তিনি। ক্যারিয়ারের ইতি টানলেন এসি মিলানে। দীর্ঘ ২৪ বছরের ক্যারিয়ারে ইব্রা খেলেছেন ৯ ক্লাবের হয়ে। ক্লাব ক্যারিয়ারে সব মিলিয়ে ৮২৭ ম্যাচ খেলে করেছেন ৪৯৬ গোল আর অ্যাসিস্ট করেছেন ২০৪ গোলে। ৮২৭ ম্যাচের ক্লাব ক্যারিয়ারে জিতেছেন ৩৪ শিরোপা। এসি মিলানের হয়ে গত মৌসুমের সিরি ‘আ’ ইব্রার ক্যারিয়ারের সর্বশেষ শিরোপা। আর সুইডেনের হয়ে ১২২ ম্যাচে করেছেন ৬২ গোল আর অ্যাসিস্ট করেছেন ২৫ গোলে।

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক

ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন বার্সা কোচ