হোম > খেলা > ফুটবল

মেসির মতো ট্রফি নিয়ে ঘুমালেন স্পেনের নারী ফুটবলার

২০২৩-এর ২০ আগস্ট তারিখটি জেনিফার হারমোসো চাইলে ক্যালেন্ডারে মার্ক করতে পারেন। কত ঘটনারই সাক্ষী তো তাঁকে হতে হয়েছে এই দিনে। যার মধ্যে একটা ঘটনায় লিওনেল মেসির সঙ্গে তাঁর মিল রয়েছে।

সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় গতকাল নারী বিশ্বকাপ ফুটবলের ফাইনালে মুখোমুখি হয়েছিল স্পেন-ইংল্যান্ড। ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ২০২৩ নারী ফুটবল চ্যাম্পিয়ন হয় স্পেন। স্পেনের শিরোপা জয়ের ম্যাচে হারমোসো একটা পেনাল্টি মিস করেন। এরপর শিরোপা জয়ের উৎসব করার সময় তাঁর ঠোঁটে চুমু দিয়ে বসেন স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান লুইস রুবিয়ালেস। আর শিরোপা নিয়ে ঘুমিয়েছেন হারমোসো। এই ছবি যেন ফুটবল ভক্তদের আট মাসের পুরোনো এক ঘটনা মনে করিয়ে দিল। গত বছরের ১৮ ডিসেম্বর ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে প্রথমবার বিশ্বকাপ জয়ের পর শিরোপা নিয়ে ঘুমিয়েছিলেন মেসি।

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত দুই দলের পুরুষ ও নারী—দুই দলের বিশ্বকাপ জয়ের রেকর্ড আছে। জার্মানির পর দ্বিতীয় দল হিসেবে এই কীর্তি করেছে স্পেন। ২০১০ ফুটবল বিশ্বকাপে শিরোপা জিতেছিল স্পেনের ছেলেদের ফুটবল দল। আর জার্মানি ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ ও ২০২৪—চারবার বিশ্বকাপ জিতেছে জার্মানির ছেলেদের ফুটবল দল। জার্মান মেয়েরা জিতেছে ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপ।

কোরআনে চুমু দিয়ে বিশ্বকাপ খেলতে গেলেন ইরানের ফুটবলাররা

বিশ্বকাপের আগে নতুন রূপে নেইমার

কলসিন্দুরে ‘বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা’

বিশ্বকাপে সুযোগ না পাওয়া ফ্রান্সের তারকা ফুটবলার এখন হার্ভার্ডে

বিশ্বকাপে দেশমকে ‘বিদায়ী উপহার’ দিতে চায় ফ্রান্স

যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে মেসি-স্কালোনির কী গোপন কথা হয়েছিল

বিশ্বকাপে সুযোগ না পেয়ে মা-বাবার কোলে মাথা রেখে কেঁদেছেন ব্রাজিলের ফুটবলার

প্রতিপক্ষের খেলোয়াড়কে ঘুষি মেরে বিপাকে রোনালদোর সতীর্থ

বিশ্বকাপ প্রস্তুতি: চিলির বিপক্ষে রোনালদোর মিশ্র অভিজ্ঞতা

মেসিকে ছাড়া আর্জেন্টিনার শক্তি পরীক্ষা কেমন হলো