হোম > খেলা > ফুটবল

ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন হাকিমি

ক্রীড়া ডেস্ক    

মরক্কোর হয়ে বিশ্বকাপে অংশ নিয়েছেন এই ডিফেন্ডার। এরই মাঝে এই খবর পেলেন তিনি। ছবি: সংগৃহীত

ধর্ষণের অভিযোগে মরক্কোর ডিফেন্ডার আশরাফ হাকিমির বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরুর ঘোষণা দিল ফ্রান্সের একটি আপিল আদালত। আজ আদালত নিশ্চিত করেছে, মামলাটি বিচারে যাবে এবং তারকা ফুটবলারকে আনুষ্ঠানিকভাবে বিচারের মুখোমুখি হতে হবে।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। সে সময় ২৪ বছর বয়সী এক তরুণী পুলিশকে জানান, ২৪ ফেব্রুয়ারি গভীর রাতে তিনি হাকিমির বাসভবনে গেলে সেখানে যৌন নিপীড়নের শিকার হন। পরদিন নোজঁ-সুর-মার্ন থানায় গিয়ে তিনি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন।

দীর্ঘ তদন্ত শেষে ২০২৫ সালের গ্রীষ্মে প্রসিকিউটররা হাকিমির বিরুদ্ধে বিচার শুরুর সুপারিশ করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে সেই সিদ্ধান্ত বহাল রাখা হয়। এরপর আপিল করলেও শেষ পর্যন্ত আদালত তাঁর আবেদন নাকচ করে দেয়। ফলে আগামী কয়েক মাসের মধ্যেই মামলাটির বিচার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে শুরু থেকেই নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন হাকিমি। আপিল খারিজ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বিচারপ্রক্রিয়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি।

হাকিমি লেখেন, ‘বিচারব্যবস্থা আমার চোখের দিকে তাকিয়ে বলেছে, ‘তুমি যদি বিখ্যাত না হতে, তাহলে এই মামলাই হতো না। আমি বছরের পর বছর নীরব থেকেছি। ভেবেছিলাম মর্যাদা বজায় রাখা, ধৈর্য ধরা এবং বিচারব্যবস্থার ওপর আস্থা রাখলে সঠিক সিদ্ধান্তই আসবে।’

নিজেকে অন্যায্যভাবে লক্ষ্যবস্তু বানানো হয়েছে বলেও দাবি করেন মরক্কোর অধিনায়ক। তাঁর ভাষায়, ‘এখন এমন একটি গল্প বলা হচ্ছে, যা আমার নয়—যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার পরিবার, আমার জীবন এবং সবচেয়ে বেশি সত্য। অনেক সময় আমার মনে হয় আমি যেন খুব সহজ একটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছি। প্রথম দিন থেকেই আমি এই প্রক্রিয়ার অপেক্ষায় ছিলাম, আর এখন আমি অধীর আগ্রহে বিচারের অপেক্ষা করছি।’

বর্তমানে মরক্কোর হয়ে বিশ্বকাপ নিয়ে ব্যস্ত সময় পার করছেন হাকিমি। মাঠের লড়াইয়ের পাশাপাশি এবার তাঁকে মুখোমুখি হতে হবে আদালতের লড়াইয়েও।

ইংল্যান্ড কোচের অভিযোগের পর নিয়ম বদলাল ফিফা

ফিক্সিং তদন্তের মাঝেই কানাডার ভিসা পেলেন সেই ফুটবলার

যুক্তরাষ্ট্রের ভ্রমণ নীতি নিয়ে ফিফায় অভিযোগ জানাচ্ছে ইরান

বিদায়ের ঘোষণা দিলেন নয়্যার

বিশ্বকাপের ভেন্যু নিয়ে দক্ষিণ আফ্রিকা কোচের অসন্তোষ

মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকা

শেষ বাঁশি বাজতেই সংঘর্ষে জড়ালেন কানাডা-কাতারের ফুটবলাররা

সবার আগে নকআউট নিশ্চিত করল মেক্সিকো

ডেভিডের হ্যাটট্রিক, কাতারকে নিয়ে ছেলেখেলা করল কানাডা

ব্রাজিলের কোচের চাপ কি রাষ্ট্রপতির চেয়েও বেশি