হোম > খেলা > ফুটবল

অবসাদ কাটাতে মনোবিজ্ঞানীর সঙ্গে যোগাযোগ করেছিলেন রোনালদো    

তারকা খেলোয়াড়দেরও দুঃসময় আসে। তাঁরাও অবসাদে ভোগেন। যেমনটা এখন হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে। অবসাদ কাটাতে তিনি যোগাযোগ করেছিলেন বিখ্যাত মনোবিজ্ঞানী জর্ডান পিটারসনের সঙ্গে। এক টকশোতে এসে সিআর সেভেনের সঙ্গে কথা বলর বিষয়টি জানান পিটারসন।

অতিথি হিসেবে গতকাল পিয়ার্স মরগানের এক টকশোতে গিয়েছিলেন জর্ডান। তাঁর সেই সাক্ষাৎকার টু্ইটারে ভাইরাল হয়ে যায়। বিখ্যাত এই মনোবিদ জানালেন, ‘কয়েক মাস আগে তিনি (রোনালদো) খুবই সমস্যায় পড়েছিলেন এবং তাঁর এক বন্ধু আমার বেশকিছু ভিডিও পাঠিয়েছিলেন তাঁকে এবং তিনি ভিডিওগুলো দেখেছেন জানিয়েছেন। তারপর তিনি আমার একটা বই পড়ে উপকৃত হয়েছিলেন এবং আমার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। আমি তাঁর বাড়িতে গিয়েছিলাম এবং আমরা প্রায় দুই ঘণ্টা  আলাপ-আলোচনা করেছিলাম।

জাঁকজমকপূর্ণ পরিবেশে থাকতে যা যা দরকার, সবই তিনি আমায় দেখিয়েছেন। আমরা তাঁর সঙ্গী সম্পর্কেও আলাপ-আলোচনা করেছি। তিনি ভবিষ্যতে কী করতে চান ও বর্তমানে কী কী সমস্যার মুখোমুখি হচ্ছেন তা নিয়েই আমরা বেশিরভাগ সময় আলোচনা করেছিলাম।’

প্রায় দুই সপ্তাহ আগে ইংল্যান্ড ভ্রমণে গিয়েছিলেন পিটারসন। তখন তাঁকে ম্যানচেস্টারে নিজের বাসায় আমন্ত্রণ জানিয়েছিলেন রোনালদো। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জর্ডানের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন পর্তুগিজ ফুটবল তারকা।

মেসি বলেই হয়তো এভাবে রেকর্ড গড়া সম্ভব

জয়ে ফিরল মোহামেডান

বিশ্বকাপ খেলবে ইরান

‘ব্রাজিল সব সময়ই ফেবারিট’

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন বাংলাদেশি শিল্পী সঞ্জয়

বিশ্বকাপে ফিরেই ডার্ক হর্স তুরস্ক

মেসি কি নাক ডাকেন

অদ্ভুতুড়ে সোয়া ৩ ঘণ্টার ম্যাচে জোড়া লাল কার্ড, অতিরিক্ত সময় ২৭ মিনিট

হামজার মুখে ‘বাংলাদেশ জিন্দাবাদ’

নতুন কোচ নিয়োগে হামজার মতামত নিচ্ছে না বাফুফে