হোম > খেলা > ফুটবল

ইউরো আয়োজনেও নিষেধাজ্ঞা পেল রাশিয়া 

এককভাবে ২০১৮ বিশ্বকাপটা সফলভাবেই আয়োজন করেছিল রাশিয়া। সেই সফলতায় ইউরো আয়োজনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি সারার আগেই বড় রকমের ধাক্কা খেয়েছে দেশটি। ২০২৮ ও ২০৩২ ইউরোর সম্ভাব্য আয়োজকের নাম থেকে রাশিয়ার নাম কেটে দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

উয়েফার বিবৃতিতে বলা হয়েছে, ‘উয়েফার নির্বাহী কমিটি এই সিদ্ধান্তে এসেছে যে রাশিয়া ২০২৮ ও ২০৩২ ইউরোর আয়োজক হওয়ার যোগ্যতা হারিয়েছে। উয়েফার ১৬.০২ ধারা অনুযায়ী প্রতিটি আয়োজক দেশকে এটা নিশ্চিত করতে হবে যে তারা এমন কিছু করবে না যা উয়েফা বা ইউরোপিয়ান ফুটবলের জন্য অসম্মান বয়ে আনে।’ 

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসনের দায়ে ফিফা-উয়েফার সব রকম ফুটবল টুর্নামেন্টে নিষেধাজ্ঞা পেয়েছে রাশিয়া। শুধু এই মৌসুমেই নয়, আগামী মৌসুমেও ঘরোয়া-আন্তর্জাতিক সব রকম টুর্নামেন্ট থেকে রাশিয়াকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। নিষেধাজ্ঞার কারণে আগামী জুলাইয়ে নারীদের ইউরোতে খেলতে পারবে না রাশিয়ান নারী দল। 

রাশিয়াকে নিষেধাজ্ঞার পাশাপাশি যৌথভাবে ইউরো আয়োজন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। ২০২৮ ও ২০৩২—যেকোনো একটি ইউরো যৌথভাবে আয়োজনের প্রস্তুতি নিয়েছিল ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, ওয়েলস ও আয়ারল্যান্ড। উয়েফার সিদ্ধান্তের কারণে এখন এককভাবে ইউরো আয়োজনের দৌড়ে এগিয়ে তুরস্ক ও ইতালি। ২০২৩ সালের সেপ্টেম্বরে ২০২৮ ও ২০৩২ ইউরোর স্বাগতিক দেশের নাম ঘোষণা করবে সংস্থাটি। 

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক

ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন বার্সা কোচ