হোম > খেলা > ফুটবল

সাবেক ফুটবল অধিনায়ক মামুনুলের বাড়িতে হামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুনের চট্টগ্রামের বাড়িতে হামলা হয়েছে। শুক্রবার মধ্যরাতে আজকের পত্রিকার এই প্রতিবেদককে মামুনুল নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। 

মূলত জায়গা দখল করতে আসা একদল দুর্বৃত্তকে বাধা দেওয়ার পর শুক্রবার রাতে মামুনুলের বাড়িতে হামলা করা হয়। বর্তমানে তিনি চট্টগ্রামের সদরঘাটে নিজ বাড়িতে অবস্থান করছেন৷ সেখান থেকেই বর্ণনা দেন ঘটনার, 'বেশ কয়েকজনের একটা সন্ত্রাসী গ্রুপ আমার বাসায় হামলা করে। তার আগে তারা জায়গা দখল করতে গেলে আমি বাধা দেই। সেজন্যই তারা অতর্কিতভাবে আমার বাসায় হামলা চালায়।'

কারা হামলা করেছে চিনতে পেরেছেন? এমন প্রশ্নের উত্তরে মামুনুল বলেন, 'কামাল, মুক্তি, ওয়াদুত এবং ফয়সাল। দুজন আওয়ামী লীগের নেতা, দুজন বিএনপির। তারা মাদক কারবারেও জড়িত।'

এ বিষয়ে বিস্তারিত জানতে রাতেই চট্টগ্রামের সদরঘাট থানার ওসিকে ফোন দিয়েও পাওয়া যায়নি।

এর আগে নিজের ফেসবুক স্ট্যাটাসে হামলার খবর জানান মামুনুলের ঘনিষ্ঠ বন্ধু সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি।

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক

ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন বার্সা কোচ