হোম > খেলা > ফুটবল

হেরে যাওয়া বাংলাদেশকে চাঙা করতে টিম হোটেলে বাফুফে সভাপতি

আজকের পত্রিকা ডেস্ক­

বাংলাদেশের ফুটবলারদের সঙ্গে দেখা করতে এসেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। ছবি: সংগৃহীত

বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রীতি ম্যাচে গত রাতে মালদ্বীপের কাছে ১-০ গোলে হেরে যায় বাংলাদেশ। বারবার সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারায় ফুটবলাররাও হতাশ। তাদের মনের আকাশ থেকে হতাশার মেঘ সরাতে আজ টিম হোটেলে এসেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

বাংলাদেশের টিম হোটেলে তাবিথের আসা প্রসঙ্গে কথা বলেছেন জাতীয় দলের টিম ম্যানেজার আমের খান। আমের বলেন, ‘সভাপতি খেলোয়াড়দের প্রেরণা দিতে টিম হোটেলে আসেন। শুধু বাংলাদেশ দল নয়, মালদ্বীপের খেলোয়াড়-কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি। খেলাধুলার স্পিরিট মূলত এটাই।’

এর আগে গতকাল কিংস অ্যারেনায় নতুন কমিটির কয়েকজন সদস্যসহ স্টেডিয়ামে খেলা দেখেন তাবিথ। বাফুফে সভাপতি আজ একাই টিম হোটেল ছিলেন প্রায় ঘণ্টা খানেক।

শনিবার কিংস অ্যারেনায় এই মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশায় হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক