হোম > খেলা > ফুটবল

১৪০০ কোটি টাকা নিয়ে ‘নার্ভাস’ ছিলেন আর্জেন্টিনার ফার্নান্দেজ 

প্রতিবার দলবদলের সময় খেলোয়াড়দের যেন একটু বাড়তি রোমাঞ্চই কাজ করে। কোন দলে যাবেন, কেমন দাম উঠতে পারে-তা নিয়ে তাঁদের আগ্রহের কমতি থাকে না। এবার দলবদলের সময় যেন একটু নার্ভাস ছিলেন এনজো ফার্নান্দেজ। আর্জেন্টাইন এই বিশ্বজয়ী ফুটবলারের দাম উঠেছিল ১০৬ মিলিয়ন পাউন্ড (বাংলাদেশি ১৪০০ কোটি টাকা)। 

এ বছরের জানুয়ারিতে বেনফিকা থেকে চেলসি ১৪০০ কোটি টাকায় কিনেছিল ফার্নান্দেজকে। তাতে ব্রিটিশ ফুটবল ইতিহাসে সর্বোচ্চ দামে সাইনিং করা খেলোয়াড় হয়ে যান তিনি। দলবদলের এই সময়ে শেষ মুহূর্ত নার্ভাস ছিলেন বলে জানিয়েছেন ফার্নান্দেজ। আর্জেন্টাইন এই তরুণ মিডফিল্ডার বলেন, ‘এটা বেশ চাপের সময় ছিল। সময় যত ঘনিয়ে আসছিল, বেশ নার্ভাস লাগছিল। নিজেকে শান্ত রাখা এবং ফুটবলে মনোযোগ রাখার চেষ্টা করছিলাম। যতটা পেরেছিলম, নিজেকে খেলায় ও ট্রেনিংয়ে ব্যস্ত রেখেছিলাম। তবে শেষের দিকে আরও বেশি চাপে ছিলাম।’ 

২০২২ বিশ্বকাপ ফুটবলে তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন ফার্নান্দেজ। বিশ্বকাপে ৭ ম্যাচে করেছেন ১ গোল ও ১ অ্যাসিস্ট। আর চেলসিতে ৪ ম্যাচ খেলে কোনো গোল না করলেও ১টি অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার।

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক