হোম > খেলা > ফুটবল

কোচের সঙ্গে দ্বন্দ্বে ফুটবল ছাড়লেন রামোস 

স্পেনের জার্সিতে সার্জিও রামোসকে সর্বশেষ দেখা গিয়েছিল প্রায় দুই বছর আগে। এবার আন্তর্জাতিক ফুটবলকেই বিদায় জানালেন রামোস। 

গতকাল নিজের ফেসবুক পেজে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা জানিয়েছেন রামোস। বর্তমান কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে বনিবনা না হওয়ায় স্পেনের জার্সিকে বিদায় বলার কথা উল্লেখ করেছেন তিনি। স্প্যানিশ এই ডিফেন্ডার বলেন, ‘সময় এসেছে জাতীয় দলকে বিদায় বলার। আমাদের প্রিয় লা রোহা (স্পেন জাতীয় দলের ডাকনাম) ছাড়ার সময় এসেছে। বর্তমান কোচের থেকে আজ সকালে আমি একটা কল পেয়েছি। তিনি বলেছেন, আমি নিজের যে সামর্থ্যই দেখাই না কেন, তিনি আমার ওপর আর ভরসা রাখছেন না।

ভবিষ্যতেও রাখবেন না। অনেক দুঃখের সঙ্গে এ ভ্রমণটা শেষ হচ্ছে। বিদায়টা আরেকটু মধুর হতে পারত। দুর্ভাগ্যবশত আমার সঙ্গে এমনটা হবে না। কারণ ফুটবল সবসময় ন্যায্য নয় এবং ফুটবল কখনোই শুধু ফুটবল নয়।’ 

স্পেনের জার্সিতে সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলার রামোস। আন্তর্জাতিক ফুটবলে খেলেছেন ১৮০ ম্যাচ। ১৮০ ম্যাচে ২৩ গোল করেছেন এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছেন। সর্বশেষ আন্তর্জাতিক ফুটবল খেলেছিলেন ২০২১ সালের মার্চে। স্প্যানিশদের হয়ে ২০১০ বিশ্বকাপ, ২০০৮ ও ২০১২ ইউরো জিতেছিলেন এই ডিফেন্ডার। 

ঘরোয়া ফুটবলে বিদেশি কোটায় নতুন প্রস্তাব

লিভারপুলের হয়ে সালাহর শেষটা কি হয়েই গেল

চেকিয়ার আছে অদম্য জেদ

ক্লাব বেঁচে থাকলে খেলোয়াড়েরা বেঁচে থাকবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

দোরিয়েলতনের গোলে ব্রাদার্সকে হারাল কিংস

ম্যাচ চলাকালে মাঠেই মারা গেলেন নাইজেরিয়ান ফরোয়ার্ড

ম্যাচ হেরে রেফারির ওপর ক্ষুব্ধ রিয়াল কোচ

বসনিয়ার ফুটবল বসন্ত

ভিনির সঙ্গে বর্ণবাদী আচরণ, ছাড় পেলেন না আর্জেন্টিনার ফুটবলার

রোনানদের সতীর্থ হচ্ছেন আরও দুই প্রবাসী