হোম > খেলা > ফুটবল

সেই রিয়ালেই থামল শেরিফের রূপকথা

অচেনা এক দল শেরিফ তিরাসপোল চ্যাম্পিয়নস লিগে এসে চমকে দিয়েছিল সবাইকে। শাখতার দোনেৎস্কে হারানোর পর সান্তিয়াগো বার্নাব্যুতে গিয়ে হারিয়ে এসেছিল রিয়াল মাদ্রিদকে। এমনকি নকআউটে ওঠা নিয়ে দুশ্চিন্তায় ফেলে রিয়াল ও ইন্টারের মতো ইউরোপিয়ান পরাশক্তিদের। তবে গতকাল বুধবার রাতে রিয়ালের বিপক্ষে নিজেদের মাঠে ৩-০ গোলে হেরে যাওয়ায় থেমে গেল শেরিফের রূপকথা। 

শেরিফের হারে গ্রুপ ‘ডি’ থেকে পরের পর্ব নিশ্চিত করল রিয়াল ও ইন্টার। গ্রুপের শেষ ম্যাচে শীর্ষস্থান নিয়ে লড়াইয়ে নামবে রিয়াল ও ইন্টার। ইন্টারের বিপক্ষে জিতলে বা ড্র করলে রিয়ালই শীর্ষে থেকে যাবে। আর হেরে গেলে রিয়ালকে টপকে শীর্ষে উঠে যাবে ইন্টার। 

শেরিফের মাঠে শুরু থেকেই দাপুটে ফুটবল উপহার দেয় রিয়াল। একের পর আক্রমণে প্রতিপক্ষকে নাচিয়ে ছাড়েন রিয়াল তারকারা। দাপুটে রিয়ালকে ৩০ মিনিটে এগিয়ে দেন ডেভিড আলাভা। প্রথমার্ধের শেষ দিকে ফের দেখা যায় রিয়ালের চমক। অভিজ্ঞ মিডফিল্ডার টনি ক্রুস দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন ‘লস ব্লাঙ্কোস’দের। 

বিরতির পর ফের আক্রমণে গিয়ে গোল আদায়ের চেষ্টা করে রিয়াল। এ সময় একরকম কোণঠাসা হয়ে পড়ে শেরিফ। ব্যবধান ৩-০ করতেও তাই খুব বেশি অপেক্ষা করতে হয়নি রিয়ালকে। ৫৫ মিনিটে দারুণ ছন্দে থাকা স্ট্রাইকার করিম বেনজেমার গোলে একরকম জয় নিশ্চিত করে ফেলে অতিথিরা। এরপর ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। 

একই গ্রুপের অন্য ম্যাচে শাখতারকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ইন্টারও। দ্বিতীয়ার্ধের ২ গোলে ইতালিয়ান চ্যাম্পিয়নদের জয় এনে দেন তারকা খেলোয়াড় এডিন জেকো। 

ম্যাচের পর শিষ্যদের পারফরম্যান্সে আনন্দিত রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘আমাদের পারফরম্যান্স আসলেই ভালো ছিল। আমরা নিজেদের মান দেখাতে পেরেছি। নকআউটে যেতে পেরে আনন্দিত।’ 

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক