হোম > খেলা > ফুটবল

রোনালদো ‘নির্বোধ’, মরিনহো ‘পাগল’

একের পর এক বোমা যেন ফাটিয়ে যাচ্ছে ‘এল কনফেদেনশিয়াল’! ২০০৬ সালে রাউল-ক্যাসিয়াসকে নিয়ে রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের কটু মন্তব্যের রেকর্ড ফাঁসের পর আবারও আরেকটি অডিও ফাঁস করেছে পত্রিকাটি। সেই রেকর্ডে ক্রিস্টিয়ানো রোনালদো ও হোসে মরিনহোকে নিয়ে আরেকটি বেফাঁস মন্তব্য করতে শোনা গেছে পেরেজকে।

আজ সকালে ২০১২ সালের অক্টোবরে পেরেজের করা আরেকটি রেকর্ড ফাঁস করে এল কনফেদেনশিয়াল। ফাঁস করা সেই রেকর্ডে পর্তুগিজ মহাতারকা রোনালদোকে নিয়ে পেরেজের মন্তব্য ছিল, ‘রোনালদো একটা পাগল! সে অসুস্থ, নির্বোধ! মোটেও স্বাভাবিক কেউ না। সে যদি স্বাভাবিক হতো তাহলে একের পর এক উল্টোপাল্টা কাজ করত না।’

‘সুপার এজেন্ট’ খ্যাত হোর্হে মেন্ডেজ ও পর্তুগিজ কোচ হোসে মরিনহোও রক্ষা পাননি পেরেজের মন্তব্য থেকে! ‘মেন্ডেজের কোনো নিয়ন্ত্রণই নেই রোনালদো ও মরিনহোর ওপর। এমনকি সাক্ষাৎকার দেওয়ার ব্যাপারেও এই দুজন মেন্ডেজের কথা শোনে না। রোনালদো-মরিনহোর অহংবোধ অনেক বেশি। এরা যদি একটু স্বাভাবিক হতো তাহলে আরও বেশি অর্থ আয় করতে পারত। এরা দুজনেই পাগল! আমরা ছবি সত্ত্ব থেকে প্রচুর অর্থ আয়ের কথা বলছি’—বলেছিলেন পেরেজ।

রিয়ালের সাবেক পর্তুগিজ ডিফেন্ডার ফাবিও কোয়েন্ত্রাওকে নিয়েও কটু কথা বলতে শোনা গেছে পেরেজকে, ‘এ আরেক পাগল! মস্তিষ্কহীন আরেকজন। মাদ্রিদ এমন খেলোয়াড়দের সোজা বানিয়ে ছাড়ে। এখন সে ভীত আর মরিনহো একটা গর্দভ। এমন না যে সে (কোয়েন্ত্রাও) রিয়ালের হয়ে খেলতে চায় না...সে একটা অপদার্থ, লাইসেন্স ছাড়া গাড়ি চালায়!’

রিয়ালের দুই কিংবদন্তি রাউল ও ইকার ক্যাসিয়াসকে নিয়ে করা পেরেজের ২০০৬ সালে করা মন্তব্যের একটি রেকর্ড গতকাল ফাঁস করেছিল এল কনফেদেনশিয়াল। সেই রেকর্ডে রাউল ও ক্যাসিয়াসকে ‘প্রতারক’ বলেছিলেন পেরেজ। এর পরপরই এক বিবৃতি দিয়েছে রিয়াল। বিবৃতিতে বলা হয়েছে ইউরোপিয়ান সুপার লিগ আয়োজনে ব্যর্থ হওয়ায় উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব অডিও ফাঁস করা হচ্ছে। এল কনফেদেনশিয়ালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দিয়েছে রিয়াল।

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক

ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন বার্সা কোচ