হোম > খেলা > ফুটবল

একসময়ের সহকর্মী আর্তেতা আট বছর পর গার্দিওলার ‘শত্রু’

ক্রীড়া ডেস্ক    

আট বছর পর আরেক ফাইনালে আলাদা ডাগআউটে বসবেন পেপ গার্দিওলা ও মিকেল আর্তেতা। ছবি: এএফপি

টাইম মেশিনে চড়ে ২০১৮ সালে চলে যাওয়া যাক। সেবার আর্সেনালকে ৩-০ গোলে হারিয়ে কারাবাও কাপ জিতেছিল ম্যানচেস্টার সিটি। ডাগআউটে বসে সিটির জয় উদযাপন করেছিলেন পেপ গার্দিওলা ও মিকেল আর্তেতা। কিন্তু সময়ের পরিক্রমায় এবার আর তাঁরা সহকর্মী হতে পারছেন না। আর্তেতা-গার্দিওলা বনে গেলেন প্রতিপক্ষ।

আট বছর আগে কারাবাও কাপ জয়ের সময় সিটির প্রধান কোচ ছিলেন গার্দিওলা। তাঁর সহকারী ছিলেন আর্তেতা। গার্দিওলা এখনো সিটিতেই আছেন। তবে বদলে গেছে আর্তেতার ঠিকানা। তিনি এখন আর্সেনালের প্রধান কোচ। আট বছর পর এবারের কারাবাও কাপে ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্সেনাল-সিটি। ইতিহাদে গত রাতে ২০২৫-২৬ মৌসুমের কারাবাও কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে নিউক্যাসলকে ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এর আগে পরশু রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেমির দ্বিতীয় লেগে চেলসিকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে আর্সেনাল।

গত জানুয়ারিতে মাসে হওয়া প্রথম লেগে সেন্ট জেমস পার্কে নিউক্যাসলকে ২-০ গোলে হারিয়েছিল ম্যানচেস্টার সিটি। ইতিহাদে গত রাতেও দাপুটে জয় পেয়েছে ম্যান সিটি। নিউক্যাসলকে দ্বিতীয় লেগে ৩-১ গোলে হারিয়েছে সিটি। ৩২ মিনিটেই ৩-০ ব্যবধান করে ফেলে ম্যান সিটি। যেখানে ৭ ও ২৯ মিনিটে জোড়া গোল করেন সিটি ফরোয়ার্ড ওমর মারমুশ। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিজানি রেইডার্স।

৩-০ গোলে পিছিয়ে থাকা নিউক্যাসল গতকাল দ্বিতীয় লেগের দ্বিতীয়ার্ধে শুধু ব্যবধানই কমাতে পেরেছে। ৬২ মিনিটে সিটির বিপক্ষে নিউক্যাসলের প্রথম গোল করেন স্ট্রাইকার অ্যান্থনি এলাঙ্গা। শেষ পর্যন্ত দুই লেগ মিলিয়ে নিউক্যাসলকে ৫-১ গোলে হারিয়েছে সিটি। এর আগে চেলসির বিপক্ষে আর্সেনাল দুই লেগের ফল মিলিয়ে ৪-২ গোলে জিতে ইএফএল কাপের ফাইনালের টিকিট কেটেছিল আর্সেনাল।

২০১৯ সালে ম্যানচেস্টার সিটি ছেড়ে আর্সেনালে চলে যান আর্তেতা। তাঁর অধীনে গানার্সরা ২০১৯-২০ মৌসুমের এফএ কাপ জিতেছিল। একবার এফএ কাপ জয়ের পাশাপাশি ২০২০ ও ২০২৩ সালে দুইবার কমিউনিটি শিল্ডও আর্সেনাল জেতে আর্তেতার অধীনে। এ বছরের ২২ মার্চ কারাবাও কাপের ফাইনালে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি-আর্সেনাল। আট বছর পর আর্তেতা-গার্দিওলা বসবেন আলাদা ডাগআউটে। একই সঙ্গে এটা সিটির বিপক্ষে আর্সেনালের কাছে পুরোনো প্রতিশোধের ম্যাচও।

আলপির হ্যাটট্রিকে অপরাজিত বাংলাদেশ, ফাইনালে প্রতিপক্ষ ভারত

আরও এক ফাইনালের দরজায় কড়া নাড়ছে বার্সেলোনা

সিঙ্গাপুর ম্যাচে হামজাকে পাবে তো বাংলাদেশ

নেপালে ভারতকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

জিতলেও বাজে ভুলে বিরক্ত বার্সা কোচ

ভুটানের জালে বাংলাদেশের মেয়েদের ১২ গোল

তারকা ফুটবলারের বাসায় চুরির ঘটনা খতিয়ে দেখবে ম্যানচেস্টার সিটি

ফিলিস্তিন ইস্যুতে গার্দিওলার ক্ষোভ, ছিলেন না ম্যানসিটির সংবাদ সম্মেলনে

খেলোয়াড় খুঁজে বের করাই লক্ষ্য বাংলাদেশ কোচের

তবে কি ফুটবলে ক্যারিয়ার শেষ সাবিনাদের