হোম > খেলা > ফুটবল

জোড়া গোল করে অঁরির রেকর্ডে ভাগ বসালেন জিরু

বিশ্বকাপ শুরুর আগেই থিয়েরি অঁরিকে পিছু করছিলেন অলিভিয়ার জিরু। জিরু গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ছুয়েও ফেললেন অঁরিকে। ফ্রান্সের হয়ে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা এখন অঁরি ও জিরু।

গতকাল ফ্রান্স-অস্ট্রেলিয়া ম্যাচের আগে ফ্রান্সের হয়ে জিরুর গোল ছিল ৪৯। ম্যাচের ৩২ মিনিটে আদ্রিয়েন র‍্যাবিওর অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন জিরু। তাতে ফ্রান্সের জার্সিতে গোলের ফিফটি পূরণ করেন জিরু। এরপর ৭১ মিনিটে কিলিয়ান এমবাপ্পের ক্রস থেকে হেডে গোল করেন জিরু। তাতে ফ্রান্সের জার্সিতে যৌথভাবে শীর্ষ গোলদাতা হলেন জিরু। ১১৫ ম্যাচে ৫১ গোল করে অঁরির পাশে বসলেন ফরাসি এই স্ট্রাইকার। অরি ১২৩ ম্যাচ খেলে করেছেন ৫১ গোল। 

জিরুর রেকর্ডের রাতে বড় জয় পেয়েছে ফ্রান্সও। অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে উড়িয়ে বিশ্বচ্যাম্পিয়নদের শুভসূচনা হয়েছে এই বিশ্বকাপে। 

ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা: 
১। অলিভিয়ার জিরু: ৫১ গোল (১১৫ ম্যাচ) 
১। থিয়েরি অঁরি: ৫১ গোল (১২৩ ম্যাচ) 
২। আঁতোয়া গ্রিজমান: ৪২ গোল (১১১ ম্যাচ) 
৩। মিশেল প্লাতিনি: ৪১ গোল (৭২ ম্যাচ) 
৪। করিম বেনজেমা: ৩৭ গোল (৯৭ ম্যাচ) 

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক

ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন বার্সা কোচ