হোম > খেলা > ফুটবল

‘মেসি অবসর নিলেই জেতা সম্ভব ব্যালন ডি’অর’ 

লিওনেল মেসির ক্যাবিনেটে কত ট্রফি, সেটা হয়তো তিনি নিজেও বলতে পারবেন না। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে একের পর এক সফলতায় জেতেন একের পর এক পুরস্কার। গোল্ডেন বল, ব্যালন ডি’অর, ফিফা দ্য বেস্ট—সম্ভাব্য সব ধরনের পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। আর্লিং হালান্ডও মনে করেন, মেসিই সেরা। 

একটা সময় ব্যালন ডি’অর জয়ে মেসির সঙ্গে প্রতিযোগিতা চলত ক্রিস্টিয়ানো রোনালদোর। মেসি সেই প্রতিযোগিতায় রোনালদোকে পেছনে ফেলেছেন আগেই। এমনকি রোনালদোর আগেই জিতে ফেলেন বিশ্বকাপ। ২০২২ বিশ্বকাপ জিতে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ জেতেন মেসি। একই সঙ্গে আর্জেন্টিনা ঘুচিয়েছে ৩৬ বছরের বিশ্বকাপখরা। এরপর গত বছরের ৩০ অক্টোবর অষ্টমবারের মতো জিতেছেন ব্যালন ডি’অর।

২০২৩ সালের ব্যালন ডি’অর জয়ে মেসির দারুণ প্রতিদ্বন্দ্বী ছিলেন আর্লিং হালান্ড। ২০২২-২৩ মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে এসে রেকর্ডের পর রেকর্ড গড়তে থাকেন হালান্ড। ম্যান সিটিতে প্রথম মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৫৩ ম্যাচে করেন ৫২ গোল। ক্যারিয়ারের প্রথম ট্রেবলও হালান্ড জেতে সিটির হয়ে। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলের দ্বিতীয় লেগে ম্যান সিটির প্রতিপক্ষ কোপেনহেগেন। সেই ম্যাচের আগে আজ হালান্ড যখন সংবাদসম্মেলনে আসেন, তখন মেসি ও ব্যালন ডি’অরের প্রসঙ্গ এসেছে। হালান্ড বলেন, ‘ভালো প্রশ্ন করেছেন। আমি জানি না। এখন আমার বয়স ২৩। তাই আমি সবগুলো শিরোপা আবারও জিততে চাই। এখন পর্যন্ত আমার দেখা সেরা খেলোয়াড়। হয়তোবা তার অবসর নিতে হবে। অন্যথায় অন্য কাউকে সেরা প্রমাণিত হতে হবে।’

২০২৩-২৪ মৌসুমেও হালান্ড আছেন দারুণ ছন্দে। সব ধরনের প্রতিযোগিতা মিলে চলতি মৌসুমে ৩১ ম্যাচ খেলে করেন ২৮ গোল। অ্যাসিস্ট করেছেন ৬ গোলে। অন্যদিকে মেসি ইন্টার মায়ামিতে গত বছরের জুলাই থেকে এখন পর্যন্ত খেলেন ১৫ ম্যাচ। করেছেন ১৪ গোল ও ৬ গোলে অ্যাসিস্ট করেন।

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক

ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন বার্সা কোচ