হোম > খেলা > ফুটবল

ফিফা বর্ষসেরা পুরস্কারের আরও কাছে মেসি, বাদ রোনালদো-নেইমার

আর্জেন্টিনার হয়ে প্রথম শিরোপা জয় ও বার্সেলোনার হয়ে বিদায়ী মৌসুমে সর্বোচ্চ গোলের সুবাদে গত বছর নিজের সপ্তম ব্যালন ডি’অর জেতেন লিওনেল মেসি। নতুন বছরের শুরুতে করোনা মুক্তির খবর পাওয়ার পর শুনলেন আরেকটি সুখবর। 

‘ফিফা দ্য বেস্ট’-এর (বর্ষসেরা ফুটবলার) সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন মেসি। এ পুরস্কার প্রাপ্তির দৌড় তাঁর দুই প্রতিদ্বন্দ্বী বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেভানডফস্কি ও লিভারপুলের মিসরীয় স্ট্রাইকার মোহামেদ সালাহ। এ নিয়ে টানা তৃতীয়বার সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই হলো প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ফরোয়ার্ডের। 

সেরা খেলোয়াড় নির্বাচনে গত ২২ নভেম্বর ১১ জনের তালিকা প্রকাশ করেছিল ফিফা। ২০২০ সালের ৮ অক্টোবর থেকে ২০২১ সালের ৭ আগস্টের মধ্যে পারফরম্যান্সের বিচারে একটি বিশেষজ্ঞ প্যানেল তালিকাটি তৈরি করেছিল। আজ শুক্রবার রাতে সেটিই ৩ জনে নামিয়ে আনল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। 

১১ জনের তালিকা থেকে বাদ পড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, করিম বেনজেমা, কেভিন ডি ব্রুইনা, আর্লিং ব্রট হালান্ড, জর্জিনিয়ো ও এন’গোলো কান্তে। 

নভেম্বরে সপ্তম ব্যালন ডি’অর জয়ের পর থেকেই ধারণা করা হচ্ছিল, ফিফা দ্য বেস্ট পুরস্কারেও এগিয়ে থাকবেন মেসি। হলোও তাই। আগামী ১৭ জানুয়ারি এক অনুষ্ঠানে ঘোষণা করা হবে বর্ষসেরার নাম। 

ব্যালন ডি’অর থেকে আলাদা হওয়ার পর ২০১৬ সাল থেকে দ্য বেস্ট পুরস্কার দিয়ে আসছে ফিফা। প্রথম দুবার সেরার স্বীকৃতি পান রোনালদো। ২০১৮ সালে জেতেন রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদরিচ। পরের বছর এই স্বাদ পান মেসি। আর ২০২০ সালে জেতেন লেভানডফস্কি। 

বার্সার হয়ে বিদায়ী মৌসুমে দলীয় সাফল্য তেমন না পেলেও মেসি ব্যক্তিগত নৈপুণ্যে ছিলেন উজ্জ্বল। লা লিগায় সর্বোচ্চ ৩০ গোল করে জেতেন রেকর্ড অষ্টম পিচিচি ট্রফি। এ ছাড়া কোপা দেল রের ফাইনালে জোড়া গোল করেন তিনি। আর কোপা আমেরিকায় আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপা খরা কাটানোর মিশনে চার গোল ও পাঁচ অ্যাসিস্ট করেন তিনি।

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক