হোম > খেলা > ফুটবল

সমকামী পরিচয় গোপন রেখেছিলেন ব্রাজিলের রেফারি

পুরুষ হয়েও অন্য পুরুষের প্রতি যৌন আকর্ষণের ব্যাপারটি অনেক আগেই আঁচ করতে পেরেছিলেন ইগর বেনেভেনুতো। ব্রাজিলের এ রেফারি এক সময় ফুটবলকে ঘৃণার চোখে দেখলেও নিজেদের সমকামিতা ঢাকতে এটিকে পেশা হিসেবে বেছে নেন।

১৮ বছর সমকামিতা গোপন করে রেখেছিলেন বেনেভেনুতো। শেষমেশ নিজেই বিষয়টি প্রকাশ্যে এনেছেন। সম্প্রতি ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্তের পডকাস্টে এক আলোচনায় নিজেকে সমকামী হিসেবে সবার সামনে পরিচয় করিয়ে দেন বেনেভেনুতো। ফিফার তালিকাভুক্ত রেফারিদের মধ্যে সর্বপ্রথম নিজের সমকামী পরিচয় প্রকাশ করেছেন তিনি। 

ফুটবলে নারী জাগরণ তৈরি হলেও এটিকে এখনো ‘পুরুষদের খেলা’ মনে করেন বেনেভেনুতো। বলেন, ‘আমি ফুটবলকে ঘৃণা করতে করতেই বড় হয়েছি। ফুটবলের উত্তেজনাপূর্ণ পরিবেশ আমি নিতে পারতাম না। যে শিশুদের সঙ্গে আমি খেলতাম, তাদের সামনে নিজের একটা মুখোশ তৈরি করে নিয়েছিলাম।’ 

তরুণ বয়স থেকে সমকামিতা গোপন করে আসা বেনেভেনুতো এখন আর কারো পরোয়া করেন না, ‘এখন আমার বয়স ৪১ বছর। আমি বাঁশি বাজিয়ে যাচ্ছি ২৩ বছর ধরে। আজকের (সম্প্রতি) আগে আমি কখনো কোথাও স্বরূপে হাজির হতে পারিনি। সমকামীরা তাদের পরিচয় লুকিয়ে রাখতে জানে। তবে ভবিষ্যতে আর মুখোশ পরা চরিত্রে হাজির হব না। আমি শুধুই ইগর, একজন সমকামী, একজন মানুষ এবং আমি অন্য মানুষের পছন্দকে শ্রদ্ধা করি। অবশেষে নিজের অস্তিত্বকে ফিরিয়ে আনতে পেরে ভালো লাগছে।’ 

বেনেভেনুতোকে ব্রাজিলের সেরা রেফারিদের একজন মনে করা হয়। গত বছর তিনি ফিফার তালিকাভুক্ত হন।

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক