হোম > খেলা > ফুটবল

মেসিদের যেভাবে বাঁচালেন এমিলিয়ানো মার্তিনেজ

আর্জেন্টিনার গোলপোস্টের সামনে এমিলিয়ানো মার্তিনেজ যেন ‘চীনের মহাপ্রাচীর।’ তাঁর অসাধারণ গোলকিপিং নৈপুণ্যে আর্জেন্টিনাকে জেতাচ্ছেন ম্যাচের পর ম্যাচ। গতকাল আহমেদ বিন আলি স্টেডিয়ামে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচেও ত্রাণকর্তা হয়ে উঠেছেন আর্জেন্টাইন এই গোলরক্ষক।

গতকাল আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের ঘটনা। নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে যাওয়ার পর ৭ মিনিটে অস্ট্রেলিয়া ২-২ সমতা করেই ফেলেছিল। বদলি হিসেবে নামা গারাং কুওল গোলটা প্রায় করেই ফেলেছিলেন। তবে এমিলিয়ানো দুর্দান্তভাবে গোল ঠেকিয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত ২-১ গোলে জিতেই কোয়ার্টার ফাইনালে পৌঁছায় আর্জেন্টিনা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকাল প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। ম্যাচের ৩৫ মিনিটে নিকোলাস ওতামেন্দির পাস থেকে অস্ট্রেলিয়ার গোলরক্ষক ম্যাথিউ রায়ানকে বোকা বানিয়ে লক্ষ্য ভেদ করেন মেসি। এরপর রায়ানের ভুলে ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান আলভারেজ। ৭৭ মিনিটে অস্ট্রেলিয়ান মিডফিল্ডারের ক্রেগ গুডউইনের ক্রস আর্জেন্টিনার জালে জড়িয়ে যায়।

আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচের আগে শেষ ষোলোর আরেক ম্যাচে মুখোমুখি হয় নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র। খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারায় ডাচরা। ৯ ডিসেম্বর লুসাইলে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস।

‘ইরানের বিশ্বকাপে খেলার সম্ভাবনা খুবই কম’

ফ্রান্সের ফুটবলে তুলকালাম, ২৭ খেলোয়াড়ের ২৪ জনকেই লাল কার্ড

ফ্রান্সের জন্য ইউরোপের বড় এক ক্লাবকেও ফিরিয়ে দিয়েছেন জিদান

‘রেফারির ১০ বিতর্কিত সিদ্ধান্তের সুবিধা পেয়েছে বার্সেলোনা’

সাফজয়ী রোনান-মিঠুদের ১ লাখ টাকা করে দিল সরকার

সাফ খেলতে ভারতে যাবে না পাকিস্তান

বাফুফের নজরে আরও ৬ প্রবাসী ফুটবলার

বিপর্যস্ত ইতালির পাশে দাঁড়াতে কি সৌদি ছাড়বেন ইতালিয়ান কিংবদন্তি

‘ইয়ামাল ইতালিতে খেললে দ্বিতীয় বিভাগে খেলত’

লাল কার্ড দেখানোর পরও কেন তা বাতিল, কী বলছেন দুই কোচ