হোম > খেলা > ফুটবল

যুক্তরাষ্ট্রের কাছে ইরানের হারে ইরানিদের উল্লাস 

নিজেদের দলের পরাজয়ে কেউ কি খুশি হতে পারে? উল্লাস করতে পারে? সেই হার আবার ঘোর ‘শত্রু’র কাছে। ইরানিরা এমনই উল্লাসে মেতেছিল গতকাল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে ১–০ গোলে হারের পর!

যুক্তরাষ্ট্রের কাছে গোল খাওয়ার পরই উল্লাস মাতেন অনেক ইরানি দর্শক। হেরে যাওয়ার পর আরেকবার। কিন্তু কেন এই স্ববিরোধী কার্যক্রমে যুক্ত হয়েছেন ইরানি দর্শকেরা? ইরানি সাংবাদিক মাশাই আলিনেজাদ টুইট করেছেন, ‘ইরান এমন একটা দেশ, সেখানে মানুষ ফুটবল বলতে পাগল। এখন তারাই সানাদাজ শহরে যুক্তরাষ্ট্রের কাছে হারের পর রাস্তায় নেমে এসেছে। এবং দলের পরাজয়ে আনন্দ করছে। তারা আসলে চাইছে না খেলাকে ব্যবহার করে সরকারের তার খুনে শাসনকে স্বাভাবিক করার চেষ্টা করুক।’

গত চার মাস ইরান উত্তপ্ত, অস্থিতিশীল হয়ে আছে মাশা আমিনির হত্যাকাণ্ডের পর। পুলিশ হেফাজতে তাঁর মৃত্যুর পর হাজার হাজার ইরানি রাজপথে নেমে এসে এ ঘটনার প্রতিবাদ করছে। গত কয়েক মাসে এতে মানুষ মারা গেছেন প্রায় ৩০০। ইরান ফুটবল দলও এ ঘটনার প্রতিবাদ করেছে বিশ্বকাপের মঞ্চে। নিজেদের প্রথম ম্যাচে খেলোয়াড়েরা জাতীয় সংগীতে একেবারেই চুপ ছিলেন। শোনা যাচ্ছে, এভাবে প্রতিবাদ করায় তাঁদের শাস্তি দিতে পারে সরকার।

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক

ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন বার্সা কোচ