হোম > খেলা > ফুটবল

চোটে পড়ে বিশ্বকাপ শেষ ফরাসি ডিফেন্ডারের

চোট যেন এবারের বিশ্বকাপে ফ্রান্স ফুটবল দলের ‘গলার কাঁটা।’ বিশ্বকাপ শুরুর আগে তো ছিটকে গেছেন অনেকেই। টুর্নামেন্ট শুরুর পর গতকাল এই তালিকায় যুক্ত হলেন লুকাস হার্নান্দেজ। ফরাসি ফুটবল ফেডারেশন লুকাসের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

গতকাল আল জানুব স্টেডিয়ামে ফ্রান্স-অস্ট্রেলিয়া ম্যাচের ১২ মিনিটে চোটে পড়েন লুকাস। চোটে পড়ে তৎক্ষণাৎ মাঠ ছাড়েন তিনি। পরে জানা গেছে, এসিএলের (অ্যান্টেরিয়র ক্রুশেট লিগামেন্ট) চোটে পড়েছেন লুকাস। যে কারণে বিশ্বকাপটাই খেলা হচ্ছে না ফরাসি এই ডিফেন্ডারের।

লুকাসের চোটে দুঃখ প্রকাশ করেছেন দিদিয়ের দেশম। ফ্রান্স ফুটবল দলের কোচ বলেন, ‘লুকাসের জন্য খুবই খারাপ লাগছে। আমরা গুরুত্বপূর্ণ এক সদস্য হারালাম। লুকাস একজন যোদ্ধা। আশা করি সে (লুকাস) খেলায় ফিরতে সর্বাত্মক চেষ্টা করবে। দলের পক্ষ থেকে আমরা সবাই তার দ্রুত আরোগ্য কামনা করছি।’

বিশ্বকাপের শুরুটা বেশ দারুণ করেছে ফ্রান্স। অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে ৪-১ গোলে। ২৬ নভেম্বর ডেনমার্কের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ফরাসিরা। আর ৩০ নভেম্বর তিউনিশিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা।

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক

ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন বার্সা কোচ