হোম > খেলা > ফুটবল

ইতিহাস গড়া দামে নাইজেরিয়া ফুটবলারের দলবদল

ক্রীড়া ডেস্ক    

ইতিহাস গড়া দামে নাইজেরিয়া ফুটবলারের দলবদল। ফাইল ছবি

দারুণ এক মৌসুম কাটানোর পর গালাতাসারাই এবার ভিক্টর ওসিমেনকে কিনেই নিল। নাপোলি থেকে গত মৌসুমে ধারে তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ে এসেছিলেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার। দলকে লিগ শিরোপা জেতানোর পথে ৩০ ম্যাচে ২৬ গোল করেন তিনি। সুফল পেয়ে এবার তাঁর সঙ্গে স্থায়ীভাবে চুক্তি করল তুর্কি চ্যাম্পিয়নরা।

ওসেমিনের সঙ্গে চুক্তি মূল্য দলবদলের বাজারে গড়েছে ইতিহাস। ওসিমেনকে কিনতে গালাতাসারায়ের খরচ হয়েছে ৭৫ মিলিয়ন ইউরো। তুর্কি লিগে ওসিমেন এখন সবচেয়ে বেশি দামি খেলোয়াড়। তাঁর আগে সর্বোচ্চ দামে কেনা ফুটবলারের তিন গুনেরও বেশি। মরক্কান স্ট্রাইকার ইউসুফ এন নাসরিকে গত মৌসুমে সেভিয়া থেকে ২০ মিলিয়ন ইউরোয় কিনেছিল ফেনারবাচে। এত দিন এটি ছিল তুর্কি দলবদলের বাজারের সর্বোচ্চ দাম।

এক মৌসুম আগেও এই ওসিমেনের দাম ছিল ১৫০ মিলিয়ন ইউরো। চেলসি, পিএসজি ও ম্যানইউর মতো ক্লাব তাঁকে দলে ভেড়াতে চেয়েছিল। ২০২২-২৩ মৌসুমে নাপোলিতে দুর্দান্ত ছন্দে ছিলেন ওসিমেন। গ্রীষ্মকালীন দলবদলে তাঁকে কিনতে উঠেপড়ে লেগেছিল ইউরোপের জায়ান্টরা। কিন্তু তিনি নাপোলিতে থাকতে চেয়েছিলেন। ২০২৪-২৫ মৌসুমের শুরুতে ওসিমেন আবার ক্লাব ছাড়তে মরিয়া ছিলেন। ওসিমেন যে ক্লাবে যেতে চেয়েছিলেন তাদের সঙ্গে নাপোলির সমঝোতা হয়নি। ক্ষোভে ওসিমেনও নাপোলি থাকতে চাননি। যে কারণে ইউরোপের সেরা পাঁচ ক্লাবের দলবদলের দরজা বন্ধ হয়ে যাওয়ায় নাইজেরিয়ান স্ট্রাইকারকে ধারে গালাতাসারায়ে পাঠিয়ে দেয় নাপোলি।

ফরাসি ক্লাব লিল থেকে ২০২০ সালে নাপোলিতে যোগ দেন ওসিমেন। ২০২২-২৩ মৌসুমে নাপোলির অবিস্মরণীয় সিরি-আ জয়ে দুর্দান্ত পারফর্ম করে তিনি নজর কাড়েন ফুটবল বিশ্বের। দলকে ৩৩ বছর পর লিগ শিরোপা জেতানোর পথে ৩২ ম্যাচে ২৬ গোল করেন তিনি। ২০২৩ সালে নির্বাচিত হন আফ্রিকার বর্ষসেরা ফুটবলারও।

ভবিষ্যতে তাকে অন্য কোন ক্লাবে বিক্রি করলে দামের ১০ শতাংশ দিতে হবে নাপোলিকে। তিনি গালাতাসারায়ে থেকে সাইনিং বোনাস, ইমেজ স্বত্ব ও বেতন বাবদ মৌসুমে ১৫ মিলিয়ন ইউরো পাবেন ওসিমেন।

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক