হোম > খেলা > ফুটবল

জিদানকে পিএসজিতে চান ফ্রান্সের প্রেসিডেন্ট

মরিসিও পচেত্তিনোকে প্যারিস সেন্ট জার্মেই আর তাদের কোচ হিসেবে রাখতে চাইছে না। মৌসুমের শেষ দিক থেকেই এমন গুঞ্জন শোনা যাচ্ছে। এবার জানা গেল, পচেত্তিনোর জায়গায় জিনেদিন জিদানকে কোচ হিসেবে নিয়োগ দিতে চায় পিএসজি। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁও জিদানকে কোচ হিসেবে চান।  

মাখোঁর সঙ্গে এখনো জিদানের কথা হয়নি। তবে ফরাসি প্রেসিডেন্ট চান জিদানই পিএসজির দায়িত্ব নিন। এ নিয়ে মাখোঁ বলেছেন, ‘জিদানের সঙ্গে আমার এখনো কথা হয়নি। আমি তার বড় ভক্ত। খেলোয়াড় ও কোচ দুই ভূমিকাতেই আমি জিদানে গুণমুগ্ধ। ফ্রান্সে আমরা তার উপস্থিতি চাই। জিদানের মতো ক্রীড়াবিদ ও কোচের আমাদের খুব প্রয়োজন।’

মাখোঁ আরও বলেন, ‘আশা করি ফ্রান্সের জন্য সে ফিরে আসবে এবং এখানের বড় ক্লাবকে প্রশিক্ষণ করাবে। এটি দারুণ হবে। খেলাধুলা ও ফুটবলের জন্য ফ্রান্স দারুণ দেশ। আমরা এই খেলাকে ভালোবাসি। তাই সেরাদের এখানে থাকা জরুরি।’

এর আগে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে চুক্তি নবায়নেও ভূমিকা রেখেছিলেন মাখোঁ। তাঁর চাওয়াতেই অনেক নাটকের পর পিএসজিতে থেকে যান এমবাপ্পে। এ নিয়ে  মাখোঁ বলেছেন, ‘এমবাপ্পের সঙ্গে আমার কথা হয়েছিল ঠিক। তবে সে নিজেই সিদ্ধান্ত নিয়েছে। সে এটি করে দেখিয়েছে। সে খুবই পরিপক্ব এবং নিজের ক্যারিয়ারের দিকে মনোযোগী। দায়িত্ববোধের সঙ্গে নিষ্ঠার পরিচয় দিয়েছে এমবাপ্পে।’ 

এই সম্পর্কিত পড়ুন:

হেরে এশিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশের

নিষেধাজ্ঞা ঝুঁকিতে ভিনি-এমবাপ্পেসহ ছয় ফুটবলার

ইউরোপের দলের বিপক্ষে আগেও খেলেছিল বাংলাদেশ

বিশ্বকাপে জায়গা করে নিতে নেইমারের অস্ত্রোপচার

প্রথমবার ইউরোপে খেলতে যাচ্ছে বাংলাদেশ

‘এখন খেললে মৌসুমে হাজার গোল করতেন ম্যারাডোনা’

বাংলাদেশের সামনে আজ বাঁচা-মরার লড়াই

বায়ার্নের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে নামছে রিয়াল

বাংলাদেশ-ভিয়েতনাম ফুটবল ম্যাচ দেখবেন কোথায়

‘ইরানের বিশ্বকাপে খেলার সম্ভাবনা খুবই কম’