হোম > খেলা > ফুটবল

মেসির জাদুকরী ফ্রি কিকে মুগ্ধ মায়ামি

ইন্টার মায়ামিতে দারুণ ছন্দে আছেন লিওনেল মেসি। প্রতি ম্যাচেই গোল করছেন তিনি। বিশেষ করে, ফ্রি কিকের জাদুতে মুগ্ধতা ছড়াচ্ছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার। জাদুকরী এক ফ্রি কিক গোলে আজ বাঁচিয়েছেন ইন্টার মায়ামিকে। তাঁর দুর্দান্ত গোলে মুগ্ধ মায়ামি। 

এফসি ডালাস টয়োটা স্টেডিয়ামে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে আজ ইন্টার মায়ামির প্রতিপক্ষ ছিল এফসি ডালাস। ৮৪ মিনিট পর্যন্ত ৪-৩ গোলে এগিয়ে ছিল ডালাস। এই সময়েই মেসির ম্যাজিক। ডি বক্সের বাইরে থেকে ফ্রি কিক নেন তিনি। বা পায়ে নেওয়া দূরপাল্লার শটে চোখ ধাধানো গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তার গোলে সমতায় ফেরে মায়ামি। মেসির জাদুকরী ফ্রি কিকের গোল ভাইরাল হয়ে যায় সামাজিকমাধ্যমে। ইন্টার মায়ামি তাদের ফেসবুক পেজে গোলের ভিডিও পোস্ট করে ক্যাপশন দিয়েছে, ‘আমাদের অধিনায়কের থেকে আরেকটি দুর্দান্ত গোল।’ 

মেসির ফ্রি কিকে ম্যাচ ৪-৪ গোলে ড্র হলে গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। টাইব্রেকারে দলের প্রথম শট নিয়েই গোল করেন মেসি। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৫-৩ গোলের জয় পায় মায়ামি। জাদুকরী ফ্রি কিকের পাশাপাশি আরও একটি গোল করেছেন মেসি। ৬ মিনিটে বাঁ পায়ের শটে দুর্দান্ত গোল করেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। অ্যাসিস্ট করেন জর্দি আলবা। 

ইন্টার মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ৭ গোল করেছেন মেসি ও ১ গোলে অ্যাসিস্ট করেছেন। সব ম্যাচই তিনি খেলেছেন লিগ কাপে। টানা তিন ম্যাচে করেছেন জোড়া গোল। লিগ কাপে ক্রুজ আজুলের বিপক্ষে মায়ামির হয়ে অভিষেক হয় তাঁর। সেই ম্যাচে বদলি হিসেবে নামানো হয় তাঁকে। শেষ মুহূর্তে দুর্দানত ফ্রি কিকে অভিষেকেই গোল করেন মেসি।

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

সুইডেনপ্রবাসী আনিকার প্রিয় ফুটবলার রোনালদো, বাংলাদেশ দলে ভালো বন্ধু কে

বাজে সময়ের চক্রে ইতালিয়ান ক্লাব, এবার অঘটনের শিকার ইন্টার মিলান

ভিনির বর্ণবাদ ইস্যুতে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

রিয়ালের জয় ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের ঘটনা

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক

ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন বার্সা কোচ